চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ ‘আলোক বসতি’ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in স্বাস্থ্য
A A
বিশেষ অতিথি ও বক্তাদের সঙ্গে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আবাসন সুবিধা দিতে দেশে প্রথমবারের মতো কেয়ার ভিলেজ উন্মোচন করল বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট)।

সম্প্রতি ব্যানক্যাট এবং ভ্যালর অব বাংলাদেশ প্রথম এর ‘ফিলানথ্রপি কনক্লেভ ২০২৫ – ফস্টারিং এ কেয়ার ইকোনমি’ শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। এর সহযোগি হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাজিদা ফাউন্ডেশন, সেভেন রিংস সিমেন্ট এবং আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট এবংভ্যালর অব বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ২৫০ শয্যার ক্যান্সার কেয়ার ভিলেজ “আলোক বসতি” একটি সুপরিকল্পিত হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, যেখানে রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মিক যত্ন, এবং ক্যান্সার স্ক্রিনিং সুবিধা থাকবে। পরিবেশবান্ধব এই প্রকল্পটিতে সৌরবিদ্যুৎ এবং জৈব কৃষির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাঁচ ধাপে ৩৭ মাসে বাস্তবায়িত এই প্রকল্পটি বছরে পাঁচ হাজারের বেশি রোগীকে সেবা দেবে, যা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এতে উপস্থিত ছিলেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ব্যানক্যাটের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর এমডি এবং সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান, সাজিদা ফাউন্ডেশনের সিইউ জাহিদা ফিজা কবির, ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, কেয়ার ইকোনমি শুধু সরকারের দায়িত্ব না, এতে সবার মিলিত চেষ্টা দরকার। যেখানে কমিউনিটির সহায়তা, দক্ষ মানুষ তৈরি আর বেসরকারি প্রতিষ্ঠানের সহানুভূতি একসাথে কাজ করে সত্যিকারের পরিবর্তন আনে।

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির বলেন, একটি টেকসই পরিচর্যা অর্থনীতি অবৈতনিক পরিচর্যাকে ন্যায্য মজুরি এবং সহায়ক নীতির মাধ্যমে বেতনভুক্ত কাজে রূপান্তরিত করে এবং সঠিক মূল্যায়নে সহায়তা করে।

ব্যানক্যাটের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, আলোক বসতি ক্যান্সার রোগীদের জন্য আশার প্রতীক, যেখানে সবার জন্য সাশ্রয়ী ও সম্মানজনক কেয়ার নিশ্চিত করা হবে।

Tags: ব্যানক্যাট
Previous Post

‘অথোরাইজড ইকোনমিক অপারেটর’ স্বীকৃতি পেল জিপিএইচ ইস্পাত

Next Post

পদত্যাগ করা বিষয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম

Next Post
উপদেষ্টা নাহিদ ইসলামের ছবি, আলোচনার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করা বিষয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম

বাংলাদেশ ছাত্রদলের সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT