চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের লড়াই আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 02, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের জাতিসংঘে প্রতিনিধি ও অন্য দেশের প্রতিনিধি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে আজ অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ নির্বাচন। মর্যাদাপূর্ণ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপক্ষীয় বিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে বাংলাদেশ সময় রাত ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব বণ্টনের প্রচলিত নিয়ম অনুযায়ী এবার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ও সাইপ্রাস উভয় দেশই এ অঞ্চলভুক্ত হওয়ায় তারা নির্বাচনে মুখোমুখি হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে আফ্রিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সদস্য রাষ্ট্রের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এ দুই অঞ্চলের ভোট ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আন্তর্জাতিক কূটনীতি, বহুপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দিয়ে থাকেন। এক বছর মেয়াদি এ দায়িত্বকে জাতিসংঘ ব্যবস্থার অন্যতম মর্যাদাপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশের জন্য এই নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জয়ী হলে ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে বড় বহুপক্ষীয় কূটনৈতিক মঞ্চের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।

Tags: জাতিসংঘনির্বাচন
Previous Post

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Next Post

এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

Next Post
অ্যালফাবেটের এআই অবকাঠামো সম্প্রসারণে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেংগু বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT