চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের  অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পাসপোর্ট ও ছোট বিমান, আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিশালী সূচক প্রকাশ করেছে। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান গত বছরের তুলনায় অবনতি ঘটেছে। ২০২৪ সালে যেখানে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৯৭তম স্থানে, ২০২৫ সালে তা নেমে ১০০তম অবস্থানে পৌঁছেছে।

বুধবার (৮ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ এই সূচক তৈরি করে আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (আইএটিএ) এর তথ্যের ভিত্তিতে, যেখানে একটি দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় তা গণনা করা হয়।

এ বছর বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে রয়েছে লিবিয়া এবং ফিলিস্তিন।বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তবে, ইউরোপের কোনো দেশেই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব নয়।

এই সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে মালদ্বীপের (৫৩তম), এরপর ভারতের অবস্থান ৮৫তম, ভুটান ৯০তম এবং শ্রীলঙ্কা ৯৬তম স্থানে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, যেখানে নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তৃতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং স্পেন।

পাসপোর্ট সূচকের দুর্বলতম অবস্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

Tags: পাসপোর্টবাংলাদেশ
Previous Post

গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

Next Post

বায়ুদূষণ রোধে ৭ জেলায় প্রায় অর্ধকোটি টাকা জরিমানা আদায়

Next Post
ধুলাবালি ও ধোঁয়ার কারণে ধূসর আকাশে ধুলোর ঝাপটা. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণ রোধে ৭ জেলায় প্রায় অর্ধকোটি টাকা জরিমানা আদায়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের 'দেশত্যাগ' নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার মন্তব্য ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT