চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট বিষয়ে যে প্রত্যাশা এনসিপি নেতাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 21, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি, রাজনীতি
A A
এনসিপি নেতাদের বাজেট প্রত্যাশা নিয়ে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এবারের বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়। বাজেট যেন সাধারণ মানুষের জন্য হয়।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘ছায়া বাজেট কমিটি’ আয়োজিত বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কার অগ্রাধিকার নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট মুখ্য বিষয় ছিল না। সেটি একটি কাগজের দলিল ছিল। সেসময় দেশকে পরিচালনা করত একটি কর্পোরেট গোষ্ঠী। তারা দেশের পয়সাগুলোর মালিক ছিল। তাদের হাত ধরেই দেশের পয়সা বিদেশে পাচার হয়েছিল।

আলোচনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেন ছায়া বাজেট প্রণয়ন কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ। প্রবন্ধ উপস্থাপন করেন ছায়া বাজেট কমিটির উপ-প্রধান আব্দুল্লাহ আল ফয়সাল।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় এই সেশনে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ, সাবেক সিএজি, অর্থ সচিব এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক (গবেষণা), সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেন, বাংলাদেশের মানুষ কর চায় না, জনগন চায় ফেয়ারনেস। এমন বাজেট চাই না, যেখানে করের বোঝা নিম্ন আয়ের মানুষের উপর পড়ে।

সভায় সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, কর ব্যবস্থা সংস্কার করা জরুরি। বাংলাদেশে কর সংস্থা শক্তিশালী না করলে রাষ্ট্রের ব্যবস্থায় ভাটা পড়বে। জনগণের মধ্যে অংশগ্রহণমূলক কর ব্যবস্থা চালু করতে হবে।

সালমান এফ রহমানকে পুজিবাজারের মাফিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংকিং খাত সংস্কার করতে হবে এবং পুজিবাজারে উন্নয়ন করতে হবে।

নাগরিকদের নিরাপত্তা না দিতে পারলে, ঋণ খেলাপিকারীদের আইনের আওতায় না আনতে পারলে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

Tags: এনসিপির নেতা
Previous Post

অবসর ভেঙে ফেরা নয়্যারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে জার্মানি

Next Post

ছাগলের দাম ১ লাখ ১৫ হাজার!

Next Post
একটি বিশিষ্ট ছাগল যার দাম ১ লাখ ১৫ হাজার টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাগলের দাম ১ লাখ ১৫ হাজার!

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলা নাটক ও সিনেমার ছবি, ঈদে নতুন অনুষ্ঠান ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরবাদ থেকে রাক্ষস- ঈদে আইস্ক্রিনে আরো যা থাকছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT