চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুক্তিপণ দিয়ে’ ৩ দিন পর ছাড়া পেলেন অপহৃত ৮ বাংলাদেশি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:50 অপরাহ্ন 22, ডিসেম্বর 2022
in - সেমি লিড, কক্সবাজার
A A
অপহৃত বাংলাদেশিরা মুক্তিপণ দিয়ে ৩ দিন পর মুক্তি পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ে অপহরণ হওয়া ৮ বাংলাদেশি ৩ দিন পর আহত অবস্থায় বাড়ি ফিরেছেন।

গহীন পাহাড়ের ভাজে ভাজে রয়েছে অসংখ্য গুহা (সুড়ঙ্গ)। আর এসব গুহাকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে সশস্ত্র অপরাধীরা অপহরণ করে ব্যাপক নির্যাতন চালিয়েছে তিন দিন পর মধ্যরাতে ঘরে ফেরা কক্সবাজারের টেকনাফের অপহৃত ৮ জনকে। পাহাড়ের যে খালে মাছ ধরে গিয়ে ছিলেন ওখান থেকে অনুমানিক ১০ কিলোমিটার ভেতরে পাহাড়ে রয়েছে এসব গুহা। সংঘবদ্ধ অপরাধী চক্রে রোহিঙ্গাদের সাথে রয়েছে বাংলাদেশিও। গহীন পাহাড় হলেও ওখানে অপরাধী চক্রের প্রধান সহ কয়েকজন ব্যবহার করে ল্যাপটপ সহ আধুনিক প্রযুক্তি নির্ভর ডিভাইস। যে প্রযুক্তির মাধ্যমে অপহরণের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগাম তথ্য জানতে পারে চক্রটি।

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৮ জন ফেরার পর সংশ্লিষ্টদের স্বজনরা এসব তথ্য জানিয়েছেন।

অপহরণে শিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ২টায় ৮ জন ঘরে ফিরেন। ঘরে ফেরার পর স্বজনরা খুব কম সময় তাদের সাথে আলাপ করতে পেরেছেন। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে হেফাজতে নিয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা) ওই ৮ জন পুলিশের হেফাজতে রয়েছেন। তবে ৬ লাখ ৪০ হাজার টাকা দেয়ার পর এদের ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উদ্ধার হওদের স্বজনরা। তবে পুলিশ মুক্তিপণ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

গত ১৮ ডিসেম্বর রোববার বিকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গেলে অস্ত্রধারী একদল অপহরণকারী এক কলেজ শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা অপহৃতদের স্বজনদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে মোটা অংকের টাকার মুক্তিপণ দাবী করেছিল।

এই ৮ জন হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেন ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

তারা বুধবার দিবাগত রাত ২টায় ঘরে ফিরেছেন। যার মধ্যে মোস্তফা ও করিমের বড় ভাই মোহাম্মদ উল্লাহ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে তাদের ভাই যে তথ্য দিয়েছেন তাতে গহীন পাহাড়ে আস্তানা তৈরী করে অবস্থান নেয়া অপরাধী চক্রের হাতে রয়েছে অসংখ্য ভারী অস্ত্র। তাদের সংখ্যা ২২ থেকে ২৫ জন হলেও অস্ত্রের সংখ্যা আরও বেশি। পাহাড়ের গুহায় গুহায় রাখা হয়েছিল অপহৃতদের। যেখানে চালানো হয়েছে নির্যাতন। অপহরণকারীদের ৩ জন ছাড়া সকলেই মুখোশ পরিহিত ছিলেন। যে তিন জন মুখোশ পড়েননি তারা রোহিঙ্গা। মুখোশ পরিহিতরা শুদ্ধ বাংলায় কথা বলেছেন এবং চক্রের প্রধানকে ‘মেজর’ বলে সম্বোধন করেছেন। এরা বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ উল্লাহ ফেরাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানান, গহীন পাহাড়ে অবস্থান নেয়া এ চক্রের সদস্যরা ল্যাপটপ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ডিভাইস ব্যবহার করতে দেখেছেন অপহৃতরা। যে প্রযুক্তির মাধ্যমে অপহরণের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আগাম তথ্য তারা জানতেন।

মোহাম্মদ উল্লাহ জানান, অপহৃত ৮ জনের পরিবার মিলে একটা অংকের টাকা পাঠানোর পর ৮ জনকে ছেড়ে দেয়া হয়। তবে এই টাকার অংক কত এবং কিভাবে পাঠানো হয়েছে এব্যাপারে তিনি কোন তথ্য দেননি।

মোস্তফা ও করিমের অপর ভাই টেকনাফ থানায় দায়ের হওয়া অপহরণ মামলার বাদি হাবিব উল্লাহ জানান, ফেরার পর তারা যে তথ্য প্রদান করেছেন তাতে গহীন পাহাড়ে অপরাধীদের খাবার সরবরাহে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। যিনি তাদের জন্য রান্না করা খাবার নিয়ে যান এবং মাঝে-মধ্যে রান্না উপকরণ নিয়ে গিয়ে রান্না করে দেন এই বয়স্ক লোক। যাকে সকলেই ‘বাবা’ বলে ডাকেন। ৮ জন অপহরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ে অভিযান চালানোর সময় প্রায় কাছা-কাছি স্থানে পৌঁছে ছিলেন। আরও কিছু এগিয়ে গেলে হয়তো অপহরণকারিদের পাওয়া যেত।

হাবিব জানান, ফেরত আসা ৩ জনকে সাথে নিয়ে পুলিশ পাহাড়ের ওই আস্তানায় অভিযানে গেছে। এর বিস্তারিত তিনি জানেন না।

বাহাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, পাহাড় ঘীরে একটি অপরাধী চক্রের শক্ত অবস্থান রয়েছে। যারা গত ৫ মাসে বাহারছড়া ইউনিয়নের ১৫-২০ জনকে অপহরণ করেছে। এবার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান দেখা গেছে। এটা অব্যাহত রাখার দাবি জানান তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম। ওই সময় অপহৃত ৮ জনকে ওখানে আনা হয়।

ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম জানিয়েছেন, ৩ দিন পর অপহরণকারি চক্রের কাছ থেকে ফেরা ৮ ব্যক্তির সাথে আলাপ করে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অপহরণের পর এদের পরিবার থেকে মুক্তিপণ দাবী করা হয়েছিল। ওই সব পরিবারের সাথে কথা বলে পুলিশের পাহাড়ে অভিযান শুরু করেছে। অভিযানের পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে পাহাড় ঘীরে রাখে। যার ভয়ে এদের ছেড়ে দেয়া হয়। এদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার জানান, মুক্তিপণ দাবী করলেও অপহৃতরা কোন মুক্তিপণ দেননি বলে পুলিশকে জানিয়েছেন। এই পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে অপহরণকারিরা রোহিঙ্গা না বলে জানা গেছে। ওই চক্রের সদস্য বাংলাদেশী নাগরিক। এ ব্যাপারে মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অপহৃতদের উদ্ধারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। আমরা পাহাড়ে ড্রোন উড়িয়ে দুর্বৃত্তদের অবস্থান নির্ণয়ের চেষ্টা করেছি। দিনরাত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। অবশেষে অপহরণকারীরা ভুক্তভোগীদের ছেড়ে দেয়।

তবে ফেরত আসা নুরুল আবছার জানিয়েছেন, অপহরণকারি চক্রের সদস্যের মধ্যে রোহিঙ্গা রয়েছে। পুলিশ পাহাড়ে অভিযান চালানো শুরু করলে তাদের অন্য পাহাড়ে নিয়ে যায়। এই সময় আবছার সহ ২ জনকে আটকে রেখে ৬ জনকে টাকা আনতে ছেড়ে দেয়।

ওই সময় অপহরণকারিরা জানান রাতের মধ্যে টাকা না দিয়ে ২ জনকে মেরে ফেলা হবে। যে ৬ জনকে ছেড়ে দেয়া হয় তারা ঘরে এসে সকলের পরিবার থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে আবার পাহাড়ে যায়। টাকা পাওয়ার পর এদের ছেড়ে দেয়া হয়।

ফেরত আসা মোহাম্মদ উল্লাহ জানান, অপহরণকারিরা সশস্ত্র এবং বেশিভাগ মুখোশ পরিহিত। এদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশী রয়েছে।

Tags: কক্সবাজারের টেকনাফ
Previous Post

এবার নেপালে পুরস্কার জিতলো যুবরাজের ‘আদিম’

Next Post

থিতু হয়ে আউট একঝাঁক ব্যাটার, হতাশ সিডন্স

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রতিপক্ষের ফিল্ডার দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থিতু হয়ে আউট একঝাঁক ব্যাটার, হতাশ সিডন্স

প্রেস ব্রিফিংয়ে দুইজন কর্মকর্তা, microphones ও সংবাদমাধ্যমের ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ১২ দলীয় জোট করেও এগোতে পারবে না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT