চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোর থেকে কাজান: আন্তর্জাতিক মঞ্চে সৌমিকের শর্টফিল্ম

শৈশবের স্মৃতি থেকে শর্টফিল্ম, ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে 'দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 19, জুন 2025
in বিনোদন
A A
দোটি সাদা পাখির জোড়া, একটি ব্যক্তির সাথে পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স। ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

‘দরবার শরীফ’ প্রযোজিত এ ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আদিম খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।

মঙ্গলবার (১৭ জুন) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে। উৎসবটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুরস্ক ও চীনের আরও ৯টি সিনেমা।

ছবিটির পটভূমি সম্পর্কে নির্মাতা সৌমিক বলেন, “এই সিনেমা আমার শৈশবের স্মৃতিজড়িত। যশোরের ঝিকরগাছা এলাকায় বেড়ে ওঠা আমার জীবনের নানা অনুভূতি, সংকট ও সৌন্দর্যকে রূপকথার মতো একটি গল্পে বুনেছি। ছবিটিতে উঠে এসেছে আমাদের গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ।”

নির্মাতার ভাষায়, এটি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং মিনিমালিস্টিক ধাঁচে নির্মিত একটি কাজ। অভিনয় করেছেন নবাগত শিশুশিল্পী মানিক দাস, এস কে শাহরিয়ার হাবীব ও এম ডি শাহীন হোসেন। সিনেমার সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীই প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং গল্প রচনার কাজও করেছেন সৌমিক নিজে।

প্রযোজক যুবরাজ শামীম বলেন, “আমি বিচ্ছিন্ন মানুষ। সৌমিকের মোবাইল দিয়ে করা কিছু আগের কাজ দেখে আমি মুগ্ধ হই। নিজ থেকেই তার এই ছবির প্রযোজনায় আগ্রহী হই। আন্তর্জাতিক স্বীকৃতি তরুণ নির্মাতার জন্য দারুণ অনুপ্রেরণা।”

শান্ত নদীর পাশে সাদা পেঁচা ও যুবক, প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় উৎসবের পোস্টার শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, উৎসবে অংশ নিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

Tags: কাজানকাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবদরবার শরীফযুবরাজ শামীমরাশিয়ালিড বিনোদনশর্টফিল্মসিনেমাসৌমিক
Previous Post

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

Next Post

মার্কিন উপমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাত

Next Post
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন উপমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাত

নেতানিয়াহু ইসরায়েলি পতাকা পাশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানের সেই অত্যাচারীদের থেকে 'পুরো মূল্য' আদায় করবো: নেতানিয়াহু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT