চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশে বাংলা ছবি: আয়ে শীর্ষে ‘হাওয়া’, হল সংখ্যায় ‘পাপপুণ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 08, আগস্ট 2023
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার পোস্টার, হাওয়া, পাপপুণ্য ও অন্যান্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা বিশ্বে বাঙালিরা ছড়িয়ে আছেন। দেরীতে হলেও তাদের আগ্রহকে গুরুত্ব দিয়ে বর্তমানে নিয়মিত ভিনদেশে বাংলা সিনেমা রপ্তানি হচ্ছে। প্রবাসী বাঙালিদের বাংলা সিনেমা দেখানোর টার্গেট নিয়ে ইতোমধ্যে পেশাদার পরিবেশকও তৈরী হয়ে গেছে। যা বাংলাদেশি সিনেমা বাণিজ্যের জন্য বিশেষ ঘটনা বলে মনে করেন সিনেবোদ্ধারা।

পরিবেশনার সব নিয়ম কানুন মেনে ভিনদেশে বাংলাদেশের সিনেমার বাণিজ্যিক প্রদর্শনী শুরু হয়েছে বেশ ক’বছর আগেই। উত্তর আমেরিকার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইতালির প্রেক্ষাগৃহে এখন নিয়মিত বিরতিতে বাংলাদেশি সিনেমার বাণিজ্যিক প্রদর্শনী চলছে। এতে বাংলা সিনেমার বাজার সম্প্রসারণের পাশাপাশি ভূমিকা রাখছে অর্থ যোগের বিষয়টিও।

ভিনদেশে বাংলা সিনেমার বাণিজ্য বিস্তারের বিষয়টি আগামি দিনে সিনেমার বাজেটেও প্রভাব রাখবে বলে মনে করেন অনেক সিনেবিশ্লেষক। পরিবেশকরা তাই সব সময় বলেন, এ ধারা অব্যাহত রাখতে ভালো কন্টেন্ট নির্মাণের বিকল্প নেই।

গত কয়েক বছরে দেশি সিনেমা রপ্তানির বিষয়টির দিকে খেয়াল করলে দেখা যাবে, বাংলাদেশে যে সিনেমাগুলোর মুক্তি ঘিরে দর্শক উন্মাদনা থাকে, সে সিনেমাগুলো দেখতেই প্রবাসীরা মুখিয়ে থাকেন। আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, দেবী, পরাণ, হাওয়া, পাপপুণ্য থেকে শুরু করে সর্বশেষ গেল ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা ও সুড়ঙ্গ- দেশের পাশাপাশি এই সিনেমাগুলো ভিনদেশের প্রবাসী বাঙালিদের মধ্যেও আলোড়ন তৈরী করেছে। প্রবাসীরা আগ্রহী হয়েছেন বলেই পরিবেশকরা সিনেমাগুলো রপ্তানি করে বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে মুক্তি দিয়েছেন।

এই সময়ে বাংলাদেশের সিনেমা বিশ্ব বাজারে পরিবেশনার বিশ্বাসযোগ্য পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। বেশকিছু উল্লেখযোগ্য সিনেমা আমেরিকা, কানাডায় বাণিজ্যিকভাবে মুক্তি দিয়ে সফল হয়েছে সংস্থাটি। এছাড়া বায়স্কোপ, ঈগল এন্টারটেইনমেন্ট, পথ প্রডাকশন এবং দেশি ইভেন্টস এর মতো কিছু সংস্থাও বিভিন্ন দেশে বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি দিয়ে থাকে। সর্বশেষ এই সংস্থাগুলো বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে মুক্তি দিয়েছে প্রিয়তমা, সুড়ঙ্গ ও প্রহেলিকা।

এরমধ্যে আমেরিকা ও কানাডায় ‘প্রিয়তমা’ মুক্তি দিয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। কমস্কোর-এর বরাতে সম্প্রতি এই পরিবেশক সংস্থাটি জানিয়েছে, দেবী’র আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে প্রবেশ করেছে ‘প্রিয়তমা’। এখন পর্যন্ত ভিনদেশের প্রেক্ষাগৃহ থেকে সবচেয়ে বেশী আয় করা সিনেমার তালিকায় আছে মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় করা ‘হাওয়া’র আয় ৩ লাখ ৫৮হাজার ডলার। এরপরের জায়গাটি রায়হান রাফীর ‘পরান’ এর দখলে। আয় ১ লাখ ৮৭ হাজার ডলার! তৃতীয় অবস্থানে থাকা ‘প্রিয়তমা’র আয় ছাড়িয়েছে ১ লাখ ২৬ হাজার!

অন্যদিকে আয়ের দিক থেকে ‘হাওয়া’ শীর্ষে থাকলেও ভিনদেশে প্রেক্ষাগৃহ প্রাপ্তির পরিসংখ্যানে বাংলাদেশি সিনেমার মধ্যে এগিয়ে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। তারকাবহুল ছবিটি মুক্তি পেয়েছিলো সর্বোচ্চ ৯১টি স্ক্রিনে! অন্যদিকে বক্স অফিস মাত করা ‘হাওয়া’ মুক্তি পেয়েছিলো ৮৬টি স্ক্রিনে!

ভিনদেশে বেশী স্ক্রিন পাওয়ার রেকর্ডটি সম্ভবত আর খুব বেশীদিন নিজের দখলে রাখতে পারছে না ‘পাপ পুণ্য’! কারণ আগামি ২৫ আগস্ট উত্তর আমেরিকায় অন্তত দেড়শো স্ক্রিনে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের ছবি ‘এমআর-৯’ (মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিত)। এই ছবিটির পরিবেশনাতেও আছে স্বপ্ন স্কেয়ারক্রো। কানাডা ও আমেরিকার পরিবেশক হিসাবে এটি তাদের বিশ নম্বর সিনেমা! এতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় ডাবিংকৃত এই ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের তরুণ নির্মাতা আসিফ আকবর।

Tags: আয়এমআর-৯পাপপুণ্যবক্স অফিসবাংলা সিনেমাভিনদেশি সিনেমালিড বিনোদনহাওয়া
Previous Post

বন্যা ও ভূমিধস মোকাবেলায় চট্টগ্রাম-বান্দরবানে সেনা মোতায়েন

Next Post

সেরাকন্ঠ’র সপ্তম আসরে বিশেষ বিচারক হিসেবে যুক্ত হলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

Next Post
রুনা লায়লা সেরাকন্ঠের সপ্তম আসরে বিচারক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরাকন্ঠ’র সপ্তম আসরে বিশেষ বিচারক হিসেবে যুক্ত হলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে যাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT