চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
10:07 পূর্বাহ্ন 10, মার্চ 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মৃত: মোঃ রফিকুল ইসলাম, ছবি: প্রতিনিধি

মৃত: মোঃ রফিকুল ইসলাম, ছবি: প্রতিনিধি

পর্তুগালের রাজধানী লিসবনে স্ট্রোক করে মোঃ রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লিসবনের স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃ মনিজ এলাকার সেন্ট্রো কমার্শিয়াল মুরারিয়া মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোঃ রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা বাংলাদেশি ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে ।

মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে পর্তুগালে বসবাস করছিলেন। তিনি লিসবনের মাতৃ মনিজ এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিচিত একজন ব্যক্তি ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কমিউনিটির সদস্যরা জানান, প্রবাস জীবনের নানা কষ্ট ও কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছিলেন হাসিখুশি ও বন্ধুবৎসল একজন মানুষ। তার অকাল মৃত্যু পরিবার, স্বজন ও পরিচিতদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

মৃত্যুের খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনা স্থলে এসে বলেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ লিসবনের সেন্টো সোড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tags: পর্তুগালপ্রবাসী বাংলাদেশিমৃত্যু
Previous Post

এনসিপি থেকে জুরাছড়িতে আহ্বায়কসহ ৮৭ নেতাকর্মীর পদত্যাগ

Next Post

জ্বালানি সংকট মোকাবেলায় কঠোর পদক্ষেপ পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের

Next Post
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় কঠোর পদক্ষেপ পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেল চলাচল বাধাগ্রস্ত হলে ধ্বংস নেমে আসবে: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT