চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিদে মাস্টার খেতাবধারী বাংলাদেশি দাবাড়ু তাহসিনের পথচলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in অন্যান্য খেলা, কর্পোরেট নিউজ, স্পোর্টস
A A
চিত্রশিল্পের প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৫ সালে বাংলাদেশের দাবা জগতে উদীয়মান তারকা তাহসিন তাজওয়ার জিয়া জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) কর্তৃক ফিদে মাস্টার (এফএম) খেতাবধারী দাবাড়ু।

ছোটবেলা থেকেই বাংলাদেশের দাবার জগতে তারকা ব্যক্তিত্ব পিতা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তাহসিন দাবার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার দাবার প্রতি অসামান্য নিবেদন সাফল্যের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যায়। তার সর্বোচ্চ ইএলও রেটিং ছিল ২ হাজার ৩৪৫ নং।

২০২২ সালে তাহসিন ও তার বাবা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাবা-ছেলের জুটি হিসেবে চেস অলিম্পিয়াডে অংশ নেন। আন্তর্জাতিক মঞ্চে তাদের একসাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের দাবা ইতিহাসে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।

২০২৪ সালের জুলাই মাসে দাবা ম্যাচ চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাবার অকাল প্রয়াণ তাহসিনকে বিশেষভাবে প্রভাবিত করে; ফলে দাবায় এগিয়ে চলার পথে কিছুক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে সম্ভাবনা ও অর্জনের প্রতি আস্থা রেখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাহসিনের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি তাহসিনের পেশাগত এবং গ্র্যান্ডমাস্টার হওয়ার ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

সম্ভাবনাময় এ খেলোয়াড়ের স্বপ্নপূরণের সহযাত্রী হওয়াটা বার্জারের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।

তাহসিন তাজওয়ার জিয়ার অদম্য যাত্রা দৃঢ়তা ও সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। সব প্রতিকূলতা সত্ত্বেও উচ্চতর দাবা খেতাব অর্জনের লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। তার স্বপ্ন একদিন আন্তর্জাতিক মাস্টার (IM) এবং গ্র্যান্ডমাস্টার (GM) হওয়া। তাহসিনের গল্প বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য বিশাল এক অনুপ্রেরণা।

তাছাড়া, বার্জারের এই পাশে দাঁড়ানো প্রমাণ করে যে জাতীয় প্রতিভা লালন-পালনে কর্পোরেট সহায়তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bergerbd.com/news-and-events/tahsin-tajwar-zia-berger-paints/

Previous Post

রংপুরের অজেয় যাত্রার রহস্য তাহলে এই

Next Post

‘তিতুমীর বিশ্ববিদ্যালয় হয়েই গেল’!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘তিতুমীর বিশ্ববিদ্যালয় হয়েই গেল’!

ভারত ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ ভুলে গেছে রোহিত-কোহলির অর্জন: যুবরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT