চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক’ কানাডা চ্যাপ্টারের উদ্বোধন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:03 অপরাহ্ন 30, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক কানাডা চ্যাপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সবচেয়ে বড় শিকার হবে বাংলাদেশ। আর তা থেকে উত্তরণে বাংলাদেশে পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রবাসে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কানাডায় বসবাসরত পরিবেশ বিশেষজ্ঞরা।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ফাইভ মেসি স্কোয়ার মিলনায়তনে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের কানাডা চ্যাপ্টারের (বিএএন কানাডা) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরামর্শ এবং মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা এবং বাংলাদেশের পরিবেশ উন্নয়নে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সংযুক্ত করার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে বাংলাদেশি এনভায়রনমেন্ট নেটওয়ার্কের জন্ম হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠন সক্রিয় রয়েছে। এবার কানাডায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের পাশাপাশি প্রবাসীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এজন্য পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগের তাগিদ দেন তারা।

ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানী ড. মনিরুল মির্জা, সেভ আওয়ার এনভায়রনমেন্ট কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সাইদুজ জামান, বাংলাদেশ কানাডা কমিউনিটি সার্ভিসেস এর নির্বাহী পরিচালক ড. নাসিমা আক্তার। নতুন দেশের প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক অধ্যাপক টিটো খন্দকার, অধ্যাপক ড. সুজিত দত্ত, ড. তারিক আলী, সোলায়মান তালুত রবিন, বিজ্ঞান লেখক স্বপন বিশ্বাস, জান্নাতুল ইসলাম, সোপা রহমান প্রমূখ।

Tags: কানাডাজলবায়ুজলবায়ু পরিবর্তনটরন্টোবিশেষজ্ঞ
Previous Post

কষ্টের সিনেমা মানুষ দেখতে চায় না: মিশা সওদাগর

Next Post

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন রাহিতুল ইসলাম

Next Post
রাহিতুল ইসলাম সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন রাহিতুল ইসলাম

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিভিন্ন তারকা ও শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ২৭টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩৪টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT