চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ কিংবদন্তি ক্লাইভ লয়েড

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
3:52 অপরাহ্ন 28, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব টি২০ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো দল পারফরম্যান্সে মুগ্ধ করেছে। দুই দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশার। স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ হিউবার্ট লয়েডও হতাশ। ১৯৭৫ ও ১৯৭৯’তে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো লয়েড মনে করেন, শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি বেশি খেললে নবীন দলের ক্রিকেটারদের টেকনিকের উন্নতি হবে।

জন্মভূমি গায়ানায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল বার্বাডোজের রস ইউনিভার্সিটি কনভেনশন হলে আইসিসির অস্থায়ী মিডিয়া সেন্টারে বসে দেখেন জীবন্ত কিংবদন্তি লয়েড। মিডিয়া ও ক্রিকেট নিয়ে একটি সেশনে যোগ দিতে এসেছিলেন ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের অ্যান্ডি রবার্টস, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজদের মতো ক্রিকেট নক্ষত্রদের অধিনায়ক। ক্রিকেট দুনিয়ায় ‘বিগ-ক্যাট’ নামে পরিচিত ৭৯ বর্ষী লয়েড সেখানে আসরে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে দিয়েছেন মতামত।

‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে এসেছিল। তবে ২০ বছরের টেস্ট খেলার অভিজ্ঞতায় পুষ্ট বাংলাদেশ এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি। তাদের কাছে আরও ভালো ফলাফল আশা করেছিলাম। তাদের বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে। দুই টেস্ট নয়, পাঁচ টেস্টের সিরিজ খেলতে হবে। ১২ হাজার মাইল ভ্রমণ করে ওয়েস্ট ইন্ডিজে এসে দুই টেস্টের সিরিজ খেলা বোকামি। আমার মনে হয় সব দলগুলোর উচিত একসাথে বসে আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করা। যেখানে সবার কাছে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে।’

বাংলাদেশ নিয়ে কণ্ঠে হতাশা ঝরলেও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো নবীন দলগুলোর পারফরম্যান্সে আশাবাদী লয়েড। জানালেন, প্রচুর লম্বা ইনিংসের ম্যাচ খেললে টেকনিকের উন্নতি হয়। সব দেশ সবার সাথে বেশি বেশি করে ম্যাচ খেললে সামগ্রিকভাবেই এগোবে ক্রিকেট।

‘এবারের বিশ্বকাপে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলো ভালো খেলেছে। ক্রিকেটের উন্নতি চাইলে এসব সম্ভাবনাময় দলকে বেশি বেশি করে ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। আফগানিস্তান মাত্র ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এতটা এগিয়েছে। শক্তিশালী দলগুলোর সাথে বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে আরও আগাবে। এসব দলগুলোর জন্য বেশি বেশি টেস্ট এবং ওয়ানডে খেলার ব্যবস্থা করতে হবে। আমার কাছে টেস্ট হল আসল ক্রিকেট। টেস্ট ম্যাচ হল যোগ্যতা প্রমাণের আসল পরীক্ষা। টি-টুয়েন্টি ক্রিকেট হল প্রদর্শনী। পরীক্ষা ও প্রদর্শনীর মধ্যে পার্থক্য বোঝা জরুরি।’

আসরের উইকেট নিয়ে ওঠা সমালোচনার সাথে একমত অবসরের পর আইসিসি’র ম্যাচ রেফারি হিসাবে খ্যাতি কুড়ানো লয়েড। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানে আশাবাদী গায়ানা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া এ সাবেক।

‘এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের উইকেট নিয়ে সবারই কম-বেশি অভিযোগ ছিল। স্লো উইকেটে রান ওঠেনি, দর্শক হতাশ হয়েছে। আমি নিজেও হতাশ। উইকেট তৈরিতে যত্ন নেয়া হয়নি।’

‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আবারো উঠে দাঁড়িয়েছে। মাঝে কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই বিপর্যয় কাটানো গেছে। আমাদের এখানকার জনগোষ্ঠী আবারো ক্রিকেটের প্রতি আগ্রহী হয়েছে। আশা করছি, আগামী কয়েক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারো শীর্ষে উঠবে।’

হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসায় সিক্ত ক্লাইভ লয়েডের কাছে সেরা’র সেরা সর্বকালের সেরা অলরাউন্ডার স্যর গ্যারি সোবার্স। এ যুগে ভারতের বিরাট কোহলির খেলায় মুগ্ধ তিনি।

Tags: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লয়েডলিড স্পোর্টস
Previous Post

আমি ভাগ্যবান, এতো সুখের জীবন পেয়েছি: জায়েদ

Next Post

শবনমের ডাকে ঢাকায় ছুটে এলেন কলকাতার পরম!

Next Post
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের একত্রিত করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শবনমের ডাকে ঢাকায় ছুটে এলেন কলকাতার পরম!

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটাররা ভোট দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT