চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজ জিতল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 02, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ২৮ বলে ৫৪ রান করে স্বাগতিকদের জয়ের নায়ক রায়ান বার্ল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে শুভসূচনা করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ড়ায় টাইগাররা। স্বাগতিকদের হারায় ৫ উইকেটে।

মাঝারি লক্ষ্য তাড়ায় মিডল ওভারে ধীরগতির খেলাই যেন ডোবাল মোসাদ্দেক হোসেনের দলকে। ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগারদের ৫ ওভারে দরকার ছিল ৫৮ রান। শেখ মেহেদী ও আফিফ হোসেন লড়াইটা চালিয়ে গেলেও ৪৭ রানের বেশি করতে পারেননি। আর তাতে প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টুয়েন্টি সিরিজ হারানোর স্বাদ পেল জিম্বাবুয়ে।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মোট ৬টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তাতে ২টি সিরিজ ড্র হলেও কখনো বাংলাদেশকে সিরিজ হারাতে পারেনি ক্রেইগ আরভিনের দল। এবার সে স্বপ্ন পূরণ করে ছাড়ল রাজা-বার্লরা।

সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার।

সিরিজের শেষ ম্যাচে সহজ লক্ষ্য পেতে পারত বাংলাদেশ। কিন্তু নাসুম আহমেদের এক ওভারে রায়ান বার্ল ৩৪ রান তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সফরকারীদের।

ম্যাচে সাফল্যের শুরুটা অবশ্য নাসুমের হাত ধরেই ছিল। নিজের প্রথম বলেই তুলে নেন উইকেট। দেন মাত্র ৬ রান। তখন কে জানত কতটা হতাশার অভিজ্ঞতা অপেক্ষা করে তার সামনে।

নাসুম ব্রেক থ্রু আনার পর শেখ মেহেদী হাসানের জোড়া শিকারে স্বস্তি ফেরে বাংলাদেশের ড্রেসিংরুমে। জিম্বাবুয়েকে একদম চেপে ধরেন টাইগার স্পিনাররা।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নিজের প্রথম ওভারে ১৫ রান খরচ করলেও পরে বোলিংয়ে এসে পান সাফল্য। মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম বলেই পান উইকেট। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। একশর মধ্যে প্রতিপক্ষকে আটকানোর সুযোগ তৈরি হয়।

কিন্তু ১৫তম ওভারে সব হিসেব বদলে যায়। অল্পের জন্য হয়নি ওভারে ৬ ছক্কার রেকর্ড। হাসান মাহমুদ দুটি ও মোস্তাফিজুর রহমান একটি উইকেট তুলে ১৫৬ এর বেশি করতে দেননি জিম্বাবুয়েকে।

নাসুমের ওভারে পাঁচটি ছয় ও একটি চার মারা বার্ল ২৮ বলে ৫৪ রান করেন। লুক জঙ্গের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৫ রান। ৬৭ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখান তারা। জুটিতে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও গড়েন। ৩১ বলের জুটিতে দুজনে যোগ করেন ৭৯ রান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে নায়ুচির বলে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এ ব্যাটার। অভিষিক্ত পারভেজ ইমনও থিতু হতে পারেননি বেশিক্ষণ। ২ রান করে নায়ুচির বলে ক্যাচ দিয়েছেন মিড অনে।

১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়ও। চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তবে রান রেট কম থাকায় চাপ বাড়তে থাকে এসময়। ২০ বল খরচে ১৬ রান করে উইলিয়ামসের বলে ক্যাচ হয়ে ফেরেন শান্ত।

পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন মাহমুদ উল্লাহ। সাবেক এ অধিনায়ক ২৭ রান করে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরের বলেই আউট হন অধিনায়ক মোসাদ্দেক হেসেন। শেষদিকে শেখ মেহেদী ও আফিফ বেশ প্রতিরোধ দেখালেও ১৪৬ রানের বেশি করতে পারেনি টাইগাররা।

Tags: আফিফবার্লমেহেদীলিড স্পোর্টস
Previous Post

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে

Next Post

ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জনই কক্সবাজারের

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জনই কক্সবাজারের

রাজধানীতে বাসার ভেতর মাদকের খামার ধ্বংস, পুলিশ গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাসার ভেতর মাদকের খামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT