চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩-৪ সপ্তাহের জন্য ছিটকে গেলেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 06, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন মাঠে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ৩-৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগার ওপেনার লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ তার আর খেলা হচ্ছে না। এমনকি সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

সেঞ্চুরির কাছাকাছি এসে তিনি দুর্ভাগ্যের শিকার হন। পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ওপেনিং তারকাকে। ৮৯ বলে ৯ চার ও এক ছক্কায় ৮১ রানে থেকে লিটন যান সাজঘরে। পরে আর নামতে পারেননি।

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি বলেন, ‘লিটন ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচের মধ্যবর্তী সময়ে তাকে আমরা স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট “গ্রেড টু মাসল স্ট্রেইন” এসেছে। এ ধরনের ইনজুরির জন্য মাঠে ফিরতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। এই সিরিজে আমরা আর লিটনকে পাচ্ছি না।’

ব্যাটিংয়ের সময়ে বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিকুর রহিম। পরে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময়ে তাকে মাঠে দেখা যায়নি। মুশফিকের পরিবর্তে গ্লাভস হাতে দায়িত্ব পালন করেন এনামুল হক বিজয়।

ফিজিও মুজাদ্দেদ সানি এ ব্যাপারে জানান, মুশফিকের ইনজুরি গুরুতর মনে হচ্ছে না। আশা করি পরের ম্যাচে তাকে আমরা পাচ্ছি।

জিম্বাবুয়ের ইনিংসের ৩৩তম ওভারের শেষ বলে ইনোসেন্ট কাইয়ার ফিরতি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শরিফুল। বল পায়ে লাগায় তিনি আঘাত পেয়ে খানিকক্ষণ মাঠে শুয়ে থাকেন। পরে বল করার সময়েও তিনি স্বাভাবিক ছন্দে ছিলেন না।

শরিফুল প্রসঙ্গে ফিজিও মুজাদ্দেদ সানি বলেন, ‘শরিফুলের তাৎক্ষণিক আঘাত লাগার কারণে ও কিছুটা অবশ বোধ করছিল। আশা করি কালকের (আজ) মধ্যে ভালো খবর দিতে পারবো।’

Tags: মুশফিকলিটনলিড স্পোর্টসশরিফুল
Previous Post

জ্বালানি তেলের দাম বাড়ল

Next Post

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

Next Post
নিরাপত্তা কর্মী ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

তামিমের প্রেস কনফারেন্সের ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাচ মিস একদিন হারের কারণ হয়ে ধরতই: তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT