চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯০ রান নিয়ে সিরিজ বাঁচানোর লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 07, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket player in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী জুটি আশা দেখিয়েছিল বড় সংগ্রহের। দুর্দান্ত সূচনার পরও বাংলাদেশকে থামতে হয়েছে তিনশর আগেই। প্রথম ম্যাচে ৩০৩ রান করে জিম্বাবুয়ের সঙ্গে পেরে ওঠেনি তামিম ইকবালের দল। এবার তার চেয়ে ১৩ রান কম নিয়ে সিরিজ বাঁচানোর জন্য লড়তে হবে তাসকিন-তাইজুলদের।

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৯০ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৮০ রানে। ৮৪ বলের ইনিংসে মারেন তিনটি করে চার-ছক্কা।

তামিম ইকবাল ও এনামুল হক বিজয় এনে দেন দুর্দান্ত সূচনা। ৮.৫ ওভারে দলীয় ফিফটি পূর্ণ হয় বাংলাদেশের। চার-ছয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন তামিম। ফিফটি ছুঁয়ে অধিনায়কের বিদায়ের পরপরই অপর ওপেনার এনামুল হক বিজয় রানআউটে কাটা পড়লে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ।

৪৫ বলে ১০ চার ও এক ছয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি তুলে ঠিক ৫০ রানে সাজঘরে হাঁটা দেন তামিম। চিভাঙ্গার বলে কাইটানোর ক্যাচ হয়ে ফিরেছেন। খানিক পর ২৫ বলে ৩ চারে ২০ রানে ফিরে যান বিজয়। চিভাঙ্গার থ্রোতে রানআউট হয়েছেন।

দুই ওপেনারকে হারানোর পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালোই লড়ছিল বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটি ফিফটি ছোঁয়ার পর উইকেট বিলিয়ে দেন মি. ডিপেন্ডেবল। মাধেভেরের স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা মানিওঙ্গার সহজ ক্যাচে পরিণত হন। ৩১ বলে ২৫ রানের ইনিংসে মুশফিক চার মারেন একটি।

ফিফটির আশা জাগিয়ে শান্ত ফেরেন ৩৮ রানে। দলীয় দেড়শর আগে ৪ উইকেট হারিয়ে ছন্দপতন বাংলাদেশের। ক্রিজে নতুন আসা মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন হাল ধরেন। ৮১ রানের পঞ্চম উইকেট জুটি লড়াকু সংগ্রহের পথে রাখে টাইগারদের।

দারুণ সব শটে রান রেট বাড়িয়ে দিয়ে আফিফ ৪১ বলে ৪১ করে সাজঘরে ফেরেন আফিফ। ১২ বলে ১৫ রান আউট হন মেহেদী হাসান মিরাজ। শেষটায় মাহমুদউল্লাহ খোলস খুলে রান বাড়ান। বাংলাদেশ যায় তিনশর কাছাকাছি।

Tags: আফিফতামিমবাংলাদেশবাংলাদেশ-জিম্বাবুয়েমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

কানাডায় অভিবাসনের বড় সুযোগ!

Next Post

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের সামনে শুধুই গেইল

Next Post
রোহিত শর্মা ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন, ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের সামনে শুধুই গেইল

ম্যাকগাইভার তারকা ক্লু গুলাগার মারা গেছেন, স্মৃতিচারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ম্যাকগাইভার’ তারকা ক্লু গুলাগার মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT