চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

আবু তাহের by আবু তাহের
8:58 পূর্বাহ্ন 02, জুন 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
দুজন নারী, এক বৃদ্ধা ও এক যুবতী, একসঙ্গে outdoors ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আছেন ডিফেন্ডার শিউলি আজিম। নেপালের বিপক্ষে ৩ জুন বাংলাদেশের সেমিফাইনাল। তার আগেরদিন দুঃসংবাদ এসেছে, মারা গেছেন শিউলির মা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৭টায় পানজির ব্যাম্লোলিম স্টেডিয়ামে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। সকাল ৯টায় অনুশীলন হওয়ার কথা নেপাল দলের।

বাংলাদেশ থেকে আসর কাভার করতে আসা সাংবাদিকরা মাঠে এসে জানতে পারেন, বাংলাদেশ অনুশীলন বাতিল করেছে।

বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে সবাই অনুশীলনের জন্য তৈরি হচ্ছিলেন। সেসময় বাংলাদেশ থেকে শিউলি আজিমের ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি। পরে দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন শিউলি।

শিউলি সাফের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে দল ছেড়ে যাবেন কিনা সেটা এখনও জানানো হয়নি। তবে শিউলির পাশে থাকতে দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে।

সাফে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি শিউলির। প্রথম ম্যাচে বুকে ব্যথা অনুভব করায় কোচ পিটার জেমস বাটলার তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন শিউলি।

সাফে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়েছে নেপালকে। বুধবার ৩ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে ম্যাচ।

Tags: গোয়াবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসশিউলি আজিম
Previous Post

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

Next Post

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

Next Post
প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষের ছবি, নিহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT