চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারানোটা চ্যালেঞ্জিং, তবে সেরাটাই দেবে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে ফাইনালে সেই নেপালই প্রতিপক্ষ লাল-সবুজের দলের। একই ভেন্যুতে একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ধরে রাখতে প্রস্তুত সাবিনা খাতুনরা।

দশরথ স্টেডিয়ামে বুধবার মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু মাঠের লড়াই।

সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট প্রথমবার জিততে মরিয়া নেপালও, অন্যদিকে টানা দ্বিতীয়বার ট্রফিটির স্বাদ পেতে উন্মুখ বাংলাদেশ।

মহারণের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাবিনা জানিয়েছেন এমন। নেপালকে হারানোটা চ্যালেঞ্জিং হলেও নিজেদের সেরাটাই দিতে চান। বলেছেন, ‘এবার অনেক চ্যালেঞ্জিং হবে। স্বাগতিক নেপালও চাইবে শিরোপা জিততে। আমরা নিজেদের সেরাটা দিয়ে পুনরায় চ্যাম্পিয়ন হতে চাই।’

‘আমাদের অনেক খেলোয়াড় তরুণ। তাদের জন্য এটি চাপ। দর্শক স্বাগতিক দলের বেশি হয় এবং চাপটা স্বাগতিকদেরই বেশি হয়। তবে ব্যক্তিগতভাবে খেলায় দর্শক থাকলে আমি উপভোগ করি। গতবারের দলটি বেশি অভিজ্ঞ ছিল। তবে আমি দুই দলকেই সমানভাবে এগিয়ে রাখব। গতবার সবাই জান দিয়ে খেলেছে। এবারও সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে।‘

টুর্নামেন্টের মাঝে বাংলাদেশ নারী দলের অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে এসেছে। কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব ওপেন সিক্রেট এখন। বর্তমান কোচ পিটার বাটলার সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। ফাইনালের আগে সাবিনার কাছেও জানতে চাওয়া হয়েছিল সে প্রসঙ্গে। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন সবকিছু বাইরে রেখে খেলায় মনোযোগ দেয়ার কথা।

‘দলের সবার ফোকাস খেলায়। ব্যক্তিগতভাবে চেষ্টা করি যা-ই কিছু হোক না কেনো, গেমে ফোকাস থাকতে। মেয়েরা যা কিছুর মধ্য দিয়ে খেলছে এজন্য কৃতজ্ঞ। মাঠে কোনো ঘাটতি হয়নি।’

Tags: নেপালফাইনালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

Next Post

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস ফুটবল খেলোয়াড়, গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনিসিয়াসের ব্যালন ডি’অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT