চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:16 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, ধর্ম ও জীবন, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের প্রতিনিধি ১৫০,০০০ টাকা পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এই প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের প্রতিযোগীরা এতে অংশ নিয়েছেন।

পবিত্র কোরআনের হিফজ, তেলাওয়াত ও তাফসিরকে কেন্দ্র করে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা এবং এর মর্মার্থ অনুধাবনে উৎসাহিত করা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের মেধা যাচাই ও সম্মান জানানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্যও পৃথক বিভাগ রাখা হয়। মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম বিভাগে (সম্পূর্ণ হিফজ) প্রথম হয়েছেন সৌদি আরবের আব্দুর রহমান বিন মুখতার। দ্বিতীয় হয়েছেন সৌদির আব্দুল করিম রজব আগা এবং তৃতীয় হয়েছেন কিরগিজস্তানের কাসিবিব রাসুল তালান্ত।

দ্বিতীয় বিভাগে (হিফজ ও তাফসির) প্রথম হয়েছেন সৌদি আরবের উমর বিন আব্দুল্লাহ আস-সুবাইহ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সৌদির ফায়িজ রুকিয়া এবং আহমাদ বিন আব্দুল্লাহ আস-সালিহি।

তৃতীয় বিভাগে (১৫ জুজ) প্রথম হয়েছেন লিবিয়ার নাজি আতিয়া বিন সুলাইমান। দ্বিতীয় হয়েছেন তিউনিসিয়ার মুহাম্মদ আল-হাদি আল-গারিবি। এ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মো. মাহমুদুল হাসান আশরাফী।

চতুর্থ বিভাগে (পঞ্চম পারার অংশ) প্রথম হয়েছেন বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া। দ্বিতীয় হয়েছেন লিবিয়ার হাম্মাম মুস্তাফা জিরিকান এবং তৃতীয় হয়েছেন কিরগিজস্তানের মিরিয়ানকুল মুসো।

পঞ্চম বিভাগে (সংক্ষিপ্ত ১৫ পারার অংশ) প্রথম হয়েছেন মিয়ানমারের তোড়িয়া ননগ। দ্বিতীয় হয়েছেন লিবিয়ার হামাম মুস্তাফি এবং তৃতীয় হয়েছেন সৌদি আরবের আব্দুল হাদী আব্দুল হালিম আল শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। তিনি খলিফার পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Tags: প্রথম বাংলাদেশ
Previous Post

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

Next Post

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

Next Post
খুশি যুবক হাসছে, ক্যাজুয়াল পোশাক পরা, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT