চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 22, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ-মালয়েশিয়া প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে এবং এ লক্ষ্যে ‘আসিয়ান’ কাঠামোর মাধ্যমে মিয়ানমারকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

সোমবার (২২ জুন) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিরসনে কাজ করব। পাশাপাশি আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের একটি প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক জোট) প্রক্রিয়ার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে এ সংকটের অন্তত আংশিক সমাধানের চেষ্টা করা হবে।’

এর আগে মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আনোয়ার ইব্রাহিম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথমদিকের দেশগুলোর একটি ছিল মালয়েশিয়া। সাম্প্রতিক নির্বাচনের পর তারেক রহমানকে অভিনন্দন জানানো দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া অন্যতম।

বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে এবং গাজায় চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বাংলাদেশ ও মালয়েশিয়া একই অবস্থানে রয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষেও উভয় দেশ একমত।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, তারেক রহমানের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে। যুবনেতা থাকাকালীন সময়ে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং পরবর্তীতে উপপ্রধানমন্ত্রী থাকাকালেও সেই সম্পর্ক অব্যাহত ছিল।

তিনি বলেন, ‘তারেক রহমান নানা প্রতিকূলতা ও কষ্ট সহ্য করেও নিজের আদর্শে অবিচল থেকেছেন এবং দেশের জনগণের স্বাধীনতা ও অগ্রগতির পক্ষে ধারাবাহিকভাবে সংগ্রাম করেছেন।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আনোয়ার বলেন, ‘আমরা আপনাকে আমাদের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করি। দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান রোববার (২১ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে রয়েছেন।

Tags: আনোয়ার ইব্রাহিমআসিয়ানতারেক রহমানবাংলাদেশ-মালয়েশিয়ারোহিঙ্গা শরণার্থী সংকট
Previous Post

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Next Post

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

Next Post
দুটি শিল্পী হাসিমুখে, ব্যাকগ্রাউন্ডে সবুজ গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জাপানে পর্যটকদের জন্য ভিসা ফি বাড়ার ছবি, পর্যটকরা পিকনিক পার্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ গুণ বাড়ল জাপানে ভিসা ফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT