আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার ডিসেম্বরে বাংলাদেশ পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, আইএমএফের গুরুত্বপূর্ণ শর্ত পূরণে বাংলাদেশের অগ্রগতির কারণে সংস্থার ডিসেম্বরের বোর্ড মিটিংয়ে এই ঋণ ছাড়ের বিষয়টি অনুমোদন পাবে।







