চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসবে: খালেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 27, জুন 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শুভাগত হোমের ছবি, তিনি ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের শঙ্কা খানিকটা চোখ রাঙাচ্ছে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটাররা নিজেদের বাজে ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন।

তৃতীয় দিনে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার খালেদ আহমেদ, প্রথমবার টেস্টে নিয়েছেন ৫ উইকেট। ত্রাস হয়ে ওঠা কাইল মায়ার্সের উইকেট তুলে নেন।

নিজের ব্যক্তিগত অর্জনে খুশি থাকলেও দলের খারাপ পারফরম্যান্সে তা যে মূল্যহীন, খালেদের কন্ঠে সেটিই উঠে এলো। দিনের খেলা শেষে তিনি দিলেন সরল স্বীকারোক্তি।

‘সব খেলোয়াড়ের ইচ্ছা থাকে মাইলফলকটা যাতে প্রভাব রাখে, দলের লাভ হয়। টেস্ট ক্রিকেটে আমরা ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছি না । তবে সামনে আমাদের অনেক সময় আসবে। দেখবেন, সামনে অনেক কিছুই ভালোভাবে যাচ্ছে।’

সব ডিপার্টমেন্টেই আমাদের ভালো করার জায়গা আছে। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন। ম্যানেজমেন্ট আমাদেরকে নিয়ে কষ্ট করছে। সবাই আমাদের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ সামনে ভালো সময় আসবে।’

বারবার একই ভুলের পুনরাবৃত্তি করা ক্রিকেটারদের নিয়ে সমালোচনার কমতি নেই। তরুণরা তো বটেই, সিনিয়র ক্রিকেটারদের দৃষ্টিকটুভাবে আউট হওয়া এবং দলকে বারবার বিপদে ফেলায় প্রায় ২২ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা দলের পরিপক্কতা নিয়ে বারবারই ওঠে প্রশ্ন। এখনো যেন তারা লাল বলের ক্রিকেটের পাঠশালায় ভর্তি হওয়া নতুন ছাত্র! খালেদের কথায় অন্তত তাই মনে হয়েছে।

‘চেষ্টা করছি সবাই । সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যে কীভাবে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরা যায়। এটাই সবাই চেষ্টা করছে।’

নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খালেদের ভাষ্য, ‘প্রত্যেকটা উইকেট আমার জন্য বিশেষ ছিল। যেহেতু প্রথমবার ৫ উইকেট পেয়েছি। বিশেষ করে মায়ার্সের উইকেটটা ছিল অনেক কষ্ট করার ফল। গতকাল থেকেই ওকে আউট করার চেষ্টা করছিলাম। আজকে ওকে আমি স্লোয়ার বলে পরাস্ত করতে পেরেছি। এটা নিজের কাছে ভালো লাগছে, পরিকল্পনা করে তাকে আউট করতে পেরেছি।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট পেয়ে ভালো লাগছে। অনেকদিন ধরেই চেষ্টা ছিল, কীভাবে ৫ উইকেট নেয়া যায়। আগেও একটা সুযোগ এসেছিল। ওইটা মিস করে ফেলেছি। এটা আমি বজায় রাখার চেষ্টা করবো।’

Tags: খালেদলিড স্পোর্টস
Previous Post

শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী

Next Post

সারাবিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

Next Post
ইন্দোনেশিয়ায় করোনা টেস্টের জন্য স্বাস্থ্যকর্মী পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT