চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের হ্যাটট্রিক এড়ানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 30, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ঘরের মাঠে তাদেরকে হোয়াইটওয়াশ করে ভারত সফরে যায় বাংলাদেশ। তবে সেখানে মুখ থুবড়ে পড়ে টিম টাইগার্স। রোহিত-কোহলিদের কাছে হোয়াটওয়াশের পর নিজেদের ঘরের মাঠেও সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয় নাজমুল হোসেন শান্তর দল। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দুই ম্যাচের সিরিজের প্রথমটি হেরে বসেছে লাল-সবুজ দল। দ্বিতীয় ও শেষ ম্যাচে সিরিজ হার ও টানা তৃতীয় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

জ্যামাইকার সাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। অ্যান্টিগা টেস্টে ক্যারিবীয়দের সঙ্গে ২০১ রানের বড় হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। সিলেটে চক্রের প্রথম ম্যাচে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। টানা হারের পর এবার ক্যারিবীয়দের বিপক্ষেও শেষটা রাঙাতেই চাইবে মেহেদি-লিটনরা।

পাকিস্তান সিরিজের পর পয়েন্ট তালিকার চারে উঠে আসা বাংলাদেশ এখন নেমে গেছে ৯ নম্বরে। আটে থাকা ক্যারিবীয়দের বিপক্ষে জ্যামাইকা টেস্টে জিতলেও পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান বদলানোর সম্ভাবনা কমই।

এই সিরিজ দিয়ে বাংলাদেশের চক্র শেষ হলেও জানুয়ারিতে পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ আরও দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে।

Tags: ওয়েস্ট ইন্ডিজটেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

মহাসড়ক থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Next Post

ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লাখ কর্মীর চাকরি হারানোর শঙ্কা

Next Post
অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে ৪ লাখ কর্মীর চাকরি হারানোর শঙ্কা

আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে থাকা এলাকা, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় আলেপ্পো শহরের অর্ধেক দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT