চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো শুরুর পর চাপে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 25, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার উইকেটের পাশে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রেইগ ব্র্যাথওয়েট-জন ক্যাম্পবেলের শতরান ছাড়ানো জুটি চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। প্রথম দিন সাফল্যহীন কাটানোর পর সকালের প্রথম ঘন্টায়ও ছিল ওয়েস্ট ইন্ডিজের দাপট। লাঞ্চের আগে মেহেদী মিরাজের পর খালেদ-শরিফুলের তোপে উল্টো চাপে পড়েছে স্বাগতিক দল।

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে কিছুটা স্বস্তিতে থাকছে সাকিব আল হাসানের দল। ৩২ রানের ব্যবধানে চার ব্যাটার হারিয়ে ধুঁকছে ক্যারিবিয়ানরা।

লাঞ্চের আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছেন ব্রাথওয়ের দল। জার্মেইন ব্লেকউড ২ রানে ও কাইল মায়ার্স ৪ রানে ব্যাট করবেন। বাংলাদেশের থেকে এখনও ৯৭ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল।

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে বাংলাদেশেকে ২৩৪ রানে থামিয়ে দেওয়ার পর ভালো শুরু আনেন দুই ক্যারিবিয়ান ওপেনার। গতকাল অবিচ্ছিন্ন থাকার পর ওপেনিং জুটিতে আনেন ১০০ রান। বড় স্কোরের লক্ষ্যে এগোনে দলকে প্রথম ধাক্কাটা দেন শরিফুল ইসলাম।

দলীয় শতরানের মাথায় নুরুল হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন ক্যাম্পবেল। ৭৯ বলে ৪৫ রান করে ফিরেন বাহাতি এই ব্যাটার। পরে রেইমন রেইফারকে নিয়ে ক্যারিয়ারের ২৭তম ফিফটি করেন ক্যারিবিয়ান অধিনায়ক। ১৩১ রানের মাথায় তাকে ৫১ রানে ফেরান মিরাজ। পরে এক রানের ব্যাবধানে দুটি উইকেট তুলে নেন খালেদ আহমেদ।

ডানহাতি এই পেসার রেইফারকে ২২ রানে ফেরানোর পর রানের খাতা খুলতে দেননি নক্রুমাহ বোনারকে। ১২ ওভারে ১ মেডেনে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন খালেদ। একটি করে শিকার মিরাজ ও শরিফুলের।

Tags: বাংলাদেশব্র্যাথওয়েটলিড স্পোর্টসশরিফুলসাকিব
Previous Post

বন্যার পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

Next Post

মাদারীপুরে জনসমুদ্র

Next Post
জনসমুদ্রের মাঝে নারীর শুভেচ্ছা ও সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে জনসমুদ্র

ufifbfvf

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT