চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 24, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজের জন্য আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন টি-টুয়েন্টি। ছোট সংস্করণে তিন ম্যাচের সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ, সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ দল।

আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ২৯ তারিখ দ্বিতীয় এবং ৩১ অক্টোবর তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ সামনে রেখে শুক্রবার চট্টগ্রামে পৌঁছেছে দুদল।

টি-টুয়েন্টি সিরিজ খেলতে অবশ্য বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক লিটন দাসসহ আরও কয়েকজন। ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পৌঁছান শুক্রবার বিকেলে।

সাইড স্ট্রেইন চোটে সবশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন। এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজের দল আগেই ঘোষণা করলেও স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার খ্যারি পিয়েরেকে দলে অন্তর্ভুক্ত করেছে সফরকারী দল।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গো, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সাইমন্ডস ও খ্যারি পিয়েরে।

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশলিটনলিড স্পোর্টস
Previous Post

খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Next Post

লিসবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘নোটিসিয়াস বাংলা’

Next Post
নোটিসিয়াস বাংলা লিসবনে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

লিসবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘নোটিসিয়াস বাংলা’

অফিসে এক যুবক ও দুই নারী অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডেমন স্লেয়ার’-এর সাফল্যের পর দেশে আরো একটি জাপানি সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT