চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল-স্পিন আক্রমণ উইন্ডিজের, রিশাদ ঝড়ে বাংলাদেশের ২১৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 21, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। ছবি: বিসিবি

মিরপুর শের-ই-বাংলায় অন্যরকম এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দল হিসেবে ওয়ানডের ইতিহাসে পুরো ইনিংস স্পিনারদের দিয়ে বল করিয়েছে তারা। ক্যারিবীয়দের অল-স্পিন আক্রমণে চাপে পড়েছিল বাংলাদেশ। শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ২১৪ রানের লক্ষ্য দিতে পেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

একাদশে দুই পেসার শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভসকে রেখেছিল তারা। কিন্তু ৫ স্পিনার দিয়ে পুরো ৫০ ওভার বল করিয়েছে সফরকারী দল। ৫০ ওভার শেষের আগেই ২৯ বছর আগের এক রেকর্ডও ভেঙে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ডের মালিক হয় তারা। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ জমিয়েছে টিম টাইগার্স।

মিরপুরের স্পিন উইকেটের সুবিধা নিতে স্পিনারদের দিয়েই ইনিংস শুরু করায় ওয়েস্ট ইন্ডিজ। ২২ রানে প্রথম উইকেট তুলে নেয় তারা। সাইফ হাসান ফেরেন ১৬ বলে ৬ রান করে। এরপর ধীরগতিতে রান তুলতে থাকে বাংলাদেশ। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায়। তাওহীদ হৃদয় আউট হন ১৯ বলে ১২ রান করে। ১৭.২ ওভারে ৬৮ রানের সময় শান্ত ফেরেন ২১ বলে ১৫ রান করে।

২৮তম ওভারের শেষ বলে ৯৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কন ফেরেন ৩৫ বলে ১৭ রান করে। ৩০.৩ ওভারে ১০৩ রানে সৌম্য সরকার ফিরে যান। টাইগার ওপেনার ৩ চার ও এক ছক্কায় ৮৯ বলে ৪৫ রান করেন। ১২৮ রানে ষষ্ঠ উইকেট পড়ে।

নাসুম আহমেদ ফেরেন ২৬ বলে ১৪ রানে। ৪৬তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান ফিরে যান। ২৪ বলে ২৩ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার।

১৬৩ রানে ৭ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ঝড় তোলেন রিশাদ হোসেন। তাদের ২৪ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২১৩ রানের সংগ্রহ আনে বাংলাদেশ। ৩টি করে চার ও ছক্কায় ১৪ বলে ৩৯ রান করেন রিশাদ, ৫৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

ক্যারিবীয় বোলারদের মধ্যে গুডাকেশ মোতি ৩ উইকেট নেন। আলিক আথানজে ও আকিল হোসেইন নেন দুটি করে উইকেট।

Tags: ওয়ানডেওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরপুরমিরাজসৌম্যহোপ
Previous Post

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Next Post

‘চলচ্চিত্রের খারাপ কিছু দেখলে আমরা দরজা বন্ধ করে চোখের পানি ফেলি’

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি ছবি, গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চলচ্চিত্রের খারাপ কিছু দেখলে আমরা দরজা বন্ধ করে চোখের পানি ফেলি’

দুই সহোদর শিশু হত্যার মামলার আদালত ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সহোদর শিশু হত্যা: ৫ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT