চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলসের অন্যরকম রেকর্ড, দ্বিতীয় দিনও ওয়েস্ট ইন্ডিজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেটের পরে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ, এগোতে পারেনি বেশিদূর। স্বাগতিক পেসারদের আক্রমণে কূপোকাত হয়ে প্রথমদিনের সাথে আর ৯৫ রান যোগ করে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের দল। বোলিংয়ে বাংলাদেশের ব্যাটারদের হতাশ করার পর ব্যাটিংয়ে নেমেও হাসান-তাসকিন-নাহিদ রানাদের হতাশ করেছেন স্বাগতিক ব্যাটাররা।

দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র উইকেটটি নিয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। ১০ ওভার বল করে সাত মেডেন ওভার নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে থাকা উইন্ডিজ প্রথম ইনিংসে ৯৪ রানে পিছিয়ে আছে। ৩৩ রানে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ১৯ রানে কেসি কার্টি অপরাজিত থেকে তৃতীয় দিন সকালে নামবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডে প্রথমদিন দুই উইকেট হারিয়ে ৬৯ রান করার পর দ্বিতীয় দিনে অলআউট। সবমিলিয়ে ৭১.৫ ওভার খেলেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের দিনে অন্যরকম রেকর্ড গড়েছেন স্বাগতিক পেসার জাডেন সিলস।

৪৬ বছর পর নতুন রেকর্ড গড়েছেন ডানহাতি সিলস। ১৫.৫ ওভার বল করে ওভারপ্রতি রান দিয়েছেন ০.৩১ করে। ১৯৭৮ সালের পর ছেলেদের টেস্ট ক্রিকেটে ৬০ বা তার বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনোমির রেকর্ড গড়েছেন। পাঁচ রান দিয়ে চার বা তার বেশি উইকেট নেয়া ষষ্ঠ বোলার এখন তিনি। তার করা ১৫.৫ ওভারের মধ্যে ১০টি ছিল মেডেন ওভার।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের থেকে, ২০৭ মিনিট ক্রিজে থেকে ১৩৭ বলে করেছেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে মিরাজের থেকে। শাহাদাত হোসেন দীপু করেছেন ২২ রান। শামার জোসেফ ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট, কেমার রোচ ৪৫ রানে নেন ২ উইকেট। একটি উইকেট পান আলঝারি জোসেফ।

জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিংস্টনের মাঠ অপ্রস্তুত থাকায় টসে দেরি হয়। ততক্ষণে ভেস্তে যায় দিনের এক সেশন, প্রায় সাড়ে চার ঘণ্টা পর হয় টস। দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে আসেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে সুযোগ দেয়া হয়।

Tags: ওয়েস্ট ইন্ডিজকার্টিবাংলাদেশব্রাথওয়েটমিরাজরানালিড স্পোর্টসশামারসাদমানসিলস
Previous Post

এমবাপে-বেলিংহ্যামের গোলে গেটাফেকে হারাল রিয়াল

Next Post

৫ আগস্টের পর দলে দলে মানুষের ভারতে পালানোর তথ্য ভুল: দ্য হিন্দু

Next Post
বাংলাদেশ-ভারত সীমান্তে সেনা মোতায়েনের ছবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্টের পর দলে দলে মানুষের ভারতে পালানোর তথ্য ভুল: দ্য হিন্দু

যুক্তরাজ্যে শেখ হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে শেখ হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT