চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে ওয়ানডে সিরিজ স্মরণীয় করতে চান মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 08, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা সমুদ্র সৈকতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০৯ সালের পর টানা তিন সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন ইতিহাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে চমকেই দিয়েছে লাল-সবুজ দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারলেও কিংস্টন টেস্ট জিতে সিরিজে ড্র করেছে। ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজটাও স্মরণীয় করে রাখতে চান মিরাজ।

সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রাতে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ চারটি ওয়ানডে সিরিজই জিতেছে টিম টাইগার্স।

২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাজে খেললেও দুবারই ওয়ানডে সিরিজ জিতে ফেরে বাংলাদেশ। এবার ক্যারিবিয়ানে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ মিরাজদের।

দারুণ এসব স্মৃতি নিয়ে মাঠের লড়াইয়ে নামবে মিরাজ বাহিনী। নিজের নেতৃত্বে সিরিজটি স্মরণীয় করে রাখতে চান অফস্পিন-অলরাউন্ডার। ম্যাচের আগে মিরাজ বলেছেন, ‘ওভারঅল মনে করি আমাদের এই দলের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং সিরিজ। কারণ অনেক খেলোয়াড় নেই, অনেকে চোটে। যারা আছে তাদের জন্য একটা সুযোগ। যারা সুযোগ পাবে তারা যেন সিরিজটি স্মরণীয় করে রাখতে পারে।’

অতীতে কী হয়েছে সেটা মনে রাখতে চান না অধিনায়ক মিরাজ। বর্তমানে সবাই সবার পাশে থাকার কথাই জানালেন, ‘আমরা বিগতদিনে কী খেলেছি না খেলেছি, তার মূল্য নেই এখানে। আমাদের জন্য ভালো একটা সুযোগ আছে। আমরা সবাই সবার পাশে থাকব। সবাই যখন সবাইকে সাপোর্ট করব, দল হিসেবে খেলতে পারব, তাহলে ফলও পাব ভালো।’

Tags: ওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসেন্ট কিটস
Previous Post

পপি চাষে তালেবান নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত কৃষক

Next Post

অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

Next Post
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইনবোর্ড, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসআই নিয়োগে আর্থিক অনিয়মে জড়াবেন না: পুলিশ সদরদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT