চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় উন্নতি করতে হবে জানেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, যেটির সমাপ্তি এলো হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেয়ে। ওয়ার্নার পার্কে আগে কখনও ৩০০-এর বেশি রানতাড়া করে জয় ছিল না। বাংলাদেশকে হারাতে রেকর্ডই গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। লাল-সবুজদের এমন ব্যর্থতার কারণ জানালেন মেহেদী হাসান মিরাজ। কোথায় উন্নতি করতে হবে জানেন অধিনায়ক।

সেন্ট কিটসে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রানের সংগ্রহ দাঁড় করায় মিরাজ বাহিনী। জবাবে ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

ম্যাচ শেষে হারের কারণ নিয়ে মিরাজ বললেন, ‘আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। ব্যাটাররা ভালো করেছে, আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো খেলেছেন। এই ম্যাচে বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে আমরা উইকেট পেতে পারতাম। এটাই আমাদের জন্য সমস্যা ছিল।’

‘এই সিরিজে আমরা কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে মিস করছি। চারে ব্যাটে নেমে আমাকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে। মাহমুদউল্লাহ খুব ভালো করেছে। এই সিরিজে সে তিনটি ফিফটি পেয়েছে। দলের জন্য ভালো একটি মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেককিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেয়ার সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি।’

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই ছিল বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টিম টাইগার্স।

‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।

এবার কিংসটাউনে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

Tags: ওয়েস্ট ইন্ডিজচ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসেন্ট কিটস
Previous Post

জুমার পর পাপিয়া সারোয়ারের জানাজা

Next Post

শীতে বিপর্যস্ত শ্রীমঙ্গলের জনজীবন

Next Post
শ্রীমঙ্গলে সড়ক সংস্কার ও সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে বিপর্যস্ত শ্রীমঙ্গলের জনজীবন

উইন্ডিজ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, ব্যাট ও হেলমেট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে লড়বে উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT