চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত উইকেট পড়লেও বাংলাদেশকে ভোগাচ্ছেন মেয়ার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 26, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, দর্শকশূন্য স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনে বাংলাদেশকে ভোগানো কাইল মেয়ার্স-জশুয়া ডি সিলভা জুটি সকালের শুরুতেই ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর খালেদ এসে তুলে নেন আলঝারি জোসেফের উইকেট। তবে অন্য প্রান্তে দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে রেখেছেন মেয়ার্স।

রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৭৬ রান। সাকিব-তামিমদের থেকে স্বাগতিকরা এগিয়ে ১৪২ রানে।

আগের দিনে ২৬ রানে অপরাজিত সিলভা এদিন আর মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন। মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সিলভা। খানিক পর জোসেফকে ফেরান খালেদ। আউট হওয়ার আগে করে যান ৬ রান।

দ্বিতীয় দিনে ১৩২ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলেন মেয়ার্স। জারমেইন ব্ল্যাকউডকে নিয়ে ১১৬ রানের অসাধারণ জুটি গড়ে কঠিন বিপদ থেকে দলকে রক্ষা করেন। এরপর ৯৬ রানের জুটি গড়েন সিলভাকে সাথে নিয়ে। সিলভা সকালের শুরুতে ফিরে গেলেও ততক্ষণে উইন্ডিজকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে গেছেনে তিনি।

২০২১ সালে চট্টগ্রাম টেস্টে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে ভোগিয়ে ছিলেন মেয়ার্স। ঘরের মাঠে সেই ধারা বজায় রেখেছেন। বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত রাখার আগ পর্যন্ত বাংলাদেশের ভোগান্তির নাম মেয়ার্স। ২০৩ বলে ১৪০ রানে ব্যাট করছেন তিনি। ১৯ বলে ৭ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছে কেমার রোচ।

Tags: মেয়ার্সলিড স্পোর্টসসাকিবসিলভা
Previous Post

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে হাতে নেওয়া টিকটকার আটক

Next Post

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

Next Post
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করছে, সড়ক ও সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০৮ রানে থামল ওয়েষ্ট ইন্ডিজ, খালেদের ৫ উইকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT