চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে জয় পেয়ে ভালো লাগছে ব্র্যাথওয়েটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্র্যাথওয়েট ব্যাটিং করছেন, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে বড় ব্যবধানে হার দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফর থেকে ফিরে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই জয় দারুণ লাগছে ক্যারিবীয় অধিনায়কের।

জয়ের পর ব্র্যাথওয়েট বলেছেন, ‘ইংল্যান্ড সফর থেকে অনেককিছু শেখার ছিল। টেস্ট ক্রিকেট মূলত শেখার বিষয় এবং সতীর্থদের সেটাই বলি। আমরা এখানে শতভাগ দেখেছি এবং এটি ইতিবাচক ছিল। টেস্ট জয় পাওয়া ভালো এবং আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।’

‘পাঁচ পেসারের আক্রমণ নির্ভর করে তাদের উপর। তাদের বিভিন্ন দক্ষতা আছে, এবং তারা আরও চায়। বেশ কয়েকজন অর্ধশতক পেয়েছে, বিষয়টি আমাদের জন্য ভালো ছিল। তবে এই টেস্ট শেষ। এখানে আমাদের অনেকে সমর্থন করেছেন। আমরা দেখেছি প্রথম-শ্রেণির ক্রিকেটেও তারা সমর্থন করছে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাস্টিন গ্রেভস। সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্রেগ ব্র্যাথওয়েটের দল।

দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কিংস্টনে, ৩০ নভেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Tags: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকিংস্টনবাংলাদেশব্রাথওয়েটলিড স্পোর্টস
Previous Post

আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ

Next Post

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

Next Post
প্রধান উপদেষ্টার নিন্দা জানিয়ে আইনজীবীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশদ্বার ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার আদালত বর্জনের ঘোষণা চট্টগ্রামের আইনজীবীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT