চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনে বাংলাদেশের দখলে তিন উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রথম সেশনে তিন উইকেট দখল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে সাদামাটা বোলিং করলেও প্রথম সেশনের শেষ ঘণ্টায় দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। তুলে নিয়েছে ভারতের তিন উইকেট। দলীয় ৪১ রানে শুভমন গিল আউট হলে ভাঙে ওপেনিং জুটি। পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সফরকারী ভারত ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান। রিশাব পান্ত ২৯ ও চেতেশ্বর পূজারা ১২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন।

সেশনের শেষ বল অবধি ভারতকে চাপে রাখেন তাইজুল। শুভমনকে (২০) আউট করার পর ফেরান কোহলিকে (১)। রাহুলকে (২২) বোল্ড করেন খালেদ আহমেদ।

৪১ রানে প্রথম উইকেট হারানো দলটির স্কোর হয়ে যায় ৪৮/৩। সেখান থেকে হাল ধরেছেন পান্ত ও পূজারা। অবিচ্ছিন্ন জুটিটি ৩৭ রানের।

প্রথম সেশনে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ করেছেন মাত্র একটি করে ওভার। সর্বোচ্চ ১০ ওভার বল করে ৩৪ রানে তাইজুল নিয়েছেন দুটি উইকেট।

বাংলাদেশ সফরে প্রথমবার টস জেতে ভারত। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস ভাগ্য সঙ্গী হয়েছিল বাংলাদেশের।

১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে জাকির হাসানের। তবে একাদশে জায়গা পাননি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাতটি সেঞ্চুরি করা মুমিনুল হক।

Tags: চট্টগ্রামবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
Previous Post

মিতব্যয়িতার শীর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়

Next Post

গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো-৮ ও ১১ চাষে খুশী কৃষক

Next Post
সবুজ টমেটো গাছের উপর ঝুলছে, কৃষকদের জন্য লাভজনক ফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো-৮ ও ১১ চাষে খুশী কৃষক

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি জয়োল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে সাহায্য করেছে প্রথম ম্যাচের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT