চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করছি: ম্যাচসেরা নাঈম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 অপরাহ্ন 24, অক্টোবর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাঈম, বাংলাদেশ ভলিবল খেলোয়াড়, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের কাভা কাপ ২০২৫ ভলিবলের আন্তর্জাতিক আসরে শ্রীলঙ্কার বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে জয় তুলেছে বাংলাদেশ। প্রথম দুই সেট জিতে এগিয়ে গিয়েও পরবর্তী দুই সেট হেরে ম্যাচ প্রায় হাতছাড়া হয়েছিল কোচ রায়ান মাসাজেদীর শিষ্যদের। তবে পঞ্চম সেটে শ্রীলঙ্কাকে পাত্তা দেয়নি বাংলাদেশ, ম্যাচ জিতে নেয় ৩-২ সেটে। দুর্দান্ত জয়ের পর পর কুইক অ্যাটাকার মো. নাঈম হোসেন বলেছেন, ‘আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছি।’

আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে না পারা এবং ম্যাচের চাপ নিয়ে নাঈম হোসেন বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা গত দুই বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে, মানসিকভাবে আমরা চাপটা নিতে পারতেছি না। আর আমাদের খেলোয়াড়দের অধিকাংশ নতুন। আপনারা মাঠে দেখলে খেয়াল করবেন, দুইজন সিনিয়র আর বাকি সবাই আমরা খেলতেছি নতুন খেলোয়াড়। এজন্য আমরা একটু চাপ কম নিতে পারতেছি।’

‘আমাদের অভিজ্ঞতার অভাবটা অবশ্যই আছে। এখানে অনেক খেলোয়াড় আছে যারা প্রথমবার খেলছে, মানে এটাই তাদের প্রথম ম্যাচ। আবার এটাই ভলিবলে তাদের প্রথম আন্তর্জাতিক আসর। এজনই আসলে এমন হচ্ছে। আমাদের খেলোয়াড়েরা ভালোভাবে ম্যাচে ফিরবে। যেহেতু আমরা পাঁচ সেটে জিতে ফিরতে পারছি অবশ্যই তাদের সেই যোগ্যতা আছে। এজন্যই তারা ম্যাচে ফিরতে পেরেছে। এখানে সবাই ভালো খেলোয়াড়, সবাই নিজের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করছি।’

ম্যাচ সেরা হওয়ার অনুভূতি নিয়ে নাঈম বলেন, ‘আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি। আমার ছোট থেকে এই পর্যন্ত আসায় আল্লাহর উপর আমি বিশ্বাস রেখেছি। আজকে ম্যাচের ভিতরে আল্লাহকে স্মরণ করতেছিলাম, আল্লাহ তুমি কোনভাবে আমাদের ম্যাচে ফেরার তৌফিক দান করো। আল্লাহ আমাদের রহম করেছে, আমরা জিতেছি।’

মিরপুরের দর্শকদের উদ্দেশ্যে এ কুইক অ্যাটাকার বলেন, ‘দর্শকই হচ্ছে আমাদের শক্তি। মাঠে দর্শকরা যখন জড়ো হয়, উল্লাস বা আনন্দ করে মনে হয় যেন ১৬ কোটি মানুষ আমাদের জন্য উল্লাস করছে। আমরা চাই তারা অবশ্যই মাঠে আসুক, আমাদের ভলিবলের জাগরণটা আরও বাড়িয়ে দিক। আমরা এটাই চাই।’

‘আজকের এ জয় আমাদের কোচ রায়ান মাসাজেদীকে উৎসর্গ করলাম। কোচ যেদিন প্রথম কোচিং করাতে এসেছিলেন, প্রথম দিনই বলেছেন আমার খেলোয়াড়দের মধ্যে হাঁটু ব্যথা, হাতে ব্যথা কোনো ব্যাথাই আমি পছন্দ করি না। আমার এখানে অনুশীলন করলে কখনো কোনো ইনজুরি হবা না আশা করি। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা।’

Tags: কাভা কাপনাঈমবাংলাদেশভলিবলরায়ানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

টেস্ট অধিনায়কত্বের পাশাপাশি পিসিবির দায়িত্বে শান মাসুদ

Next Post

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

Next Post
বেঙ্গল সমুদ্র সৈকত, আকাশে মেঘের ছায়া, শান্ত সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

মেসি গোল করে আনন্দিত, ফুটবল ম্যাচে জয়ী দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মেসির জোড়া গোল, জয় মিয়ামির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT