চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 23, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করল যুবা টাইগাররা। আগে বোলিংয়ে নেমে মার্কিনীদের ভালোভাবে চেপে ধরেছিলেন ইকবাল হোসেন-আল ফাহাদরা। লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটারদের নৈপুণ্যে ৫১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের দলটি।

হারারেতে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে উতক্রাশ সিবস্তভের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আজিজুল হাকিম তামিম। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

শুরুতে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন ওপেনার আমরিন্দার গিল, ১ রান করে। সাহিল গ্রাগ ৩৫, সিবস্তভ ৩৯, নিতিশ সুদিনি ১৭, অদিত কাপ্পা ১৬। অদনিত ঝাম্ব সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন, ৩ চার ও এক ছয়ে ৬৯ বলে।

টাইগারদের হয়ে ইমন ৩টি। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং রিজান হোসেন ২টি করে উইকেট নেন।

রানতাড়ায় ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার এবং রিফাত বেগ ৮৬ বলে ৭৮ রান যোগ করেন। জাওয়াদ ৪৭ এবং রিফাত ৩০ রান করে ফেরেন।

পরে কালাম সিদ্দিকীকে নিয়ে অধিনায়ক আজিজুল ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন। আজিজুল ২টি করে ছয় ও চারে ৮২ বলে ৬৪ করেন এবং কালাম অপরাজিত ৩০ রান করেন। শেষদিকে রিজান করেন অপরাজিত ২০ রান।

যুক্তরাষ্ট্রের হয়ে রিতভিক আপ্পিদি, সিবস্তভ এবং সাহিল একটি করে উইকেট নেন।

Tags: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজিম্বাবুয়েবাংলাদেশযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

পুলিশ ইউনিট প্রধানদের কর্মস্থল ছাড়ায় কড়াকড়ি

Next Post

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ‘কঠোর’ ব্যবস্থা নেবে আইসিসি

Next Post

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে 'কঠোর' ব্যবস্থা নেবে আইসিসি

চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন শান্তর রাজশাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT