চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ‘কাগজে’ শক্তিশালী দল বললেন ম্যাচজয়ী হারমিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 22, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে বাজে অবস্থায় পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স। ম্যাচজয়ী ইনিংস খেলেছেন একসময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা বোলিং অলরাউন্ডার হারমিত সিং। পরে বলেছেন নিজেদের সামর্থ্য এবং সম্ভাবনা দিয়ে দল জিতেছে। বলেছেন, বাংলাদেশ কাগজে শক্তিশালী দল।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক দলটি ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন বাঁহাতি হারমিত। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য কোনো দলের বিপক্ষে দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র।

পরে হারমিত সিং বলেছেন, ‘এমন বড় দলের বিপক্ষে জয়ের সুযোগ আপনার প্রতিদিন আসবে না। সবাই অনেক অনুশীলন করেছে, সবার ব্যক্তিগত প্রচেষ্টার কমতি ছিল না। এটার মানে অনেক, যা বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়তে সাহায্য করেছে। আমার মনে হয়েছে আমাদের সম্ভাবনা প্রচুর। দলে ম্যাচজয়ী অনেক খেলোয়াড় রয়েছে। এটাই আমাদের শেষপর্যন্ত নিয়েছে। আমরা এখন ব্যাটও ভালো করি।’

‘বেশকিছু খেলোয়াড় আছে যারা দুই থেকে চার ওভার বল করতে পারে, যেমন স্টিভেন টেইলর। নিতিশ কুমার, মিলিন্ড কুমারও কিছু ওভার করার মতো। আমাদের বেঞ্চ বেশ শক্তিশালী। দলগুলোর মধ্যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ আমাদের বেশ সাহায্য করছে। সবাই ভালো করতে চাইছে, যেটা আমাদের জন্য ভালো।’

যুক্তরাষ্ট্রের শেষ ৪ ওভারে ৫৫ রান দরকার ছিল। কোরি অ্যান্ডারসন ও হারমিত মিলে আগেভাগেই ম্যাচ শেষ করে দেন। এ সম্পর্কে হারমিত বলছেন, ‘খেলার আগে আমি খেলোয়াড়দের বলেছিলাম, বাংলাদেশ কাগজের শক্তিশালী দল। আমরা যদি হারার আগে হেরে যাই, সেটা খারাপ বার্তা দেবে। আমরা উইকেট জানি, পরিবেশও আমাদের অনুকূলে এবং এটা টি-টুয়েন্টি সংস্করণ।’

বৃহস্পতিবার রাত ৭টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। খেলা হবে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।

Tags: অ্যান্ডারসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহারমিত
Previous Post

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে নরওয়ে

Next Post

৩৪ লাখ টাকায় বিক্রি হলো পাখির একটি পালক!

Next Post
একটি পাখির পালক, সাদা পটভূমিতে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৪ লাখ টাকায় বিক্রি হলো পাখির একটি পালক!

রাখাইনে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন, পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে সহিসংতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT