চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে সিদ্ধান্ত না হলেও আলোচনা চলমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 10, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী শুল্ক আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনের এ শুল্ক আলোচনা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। শুল্ক বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে। আগামীকাল শুক্রবারও এ আলোচনা চলবে বলে জানা যায়।

আলোচনার প্রথম দিনে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্থান পায়।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেদেশের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

Tags: প্রধান উপদেষ্টাবাংলাদেশশুল্ক আলোচনা
Previous Post

‘এমএইচ১৭ উড়োজাহাজের ২৯৮ যাত্রীর মৃত্যুর জন্য দায়ী রাশিয়া’

Next Post

ইতিহাস গড়তে চান পিএসজির কোচ লুইস এনরিকে

Next Post
লুইস এনরিকে পিএসজির নতুন কোচ হিসেবে পরিচিতি দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়তে চান পিএসজির কোচ লুইস এনরিকে

বাংলাদেশের তিনজন বিশিষ্ট ব্যক্তি, একজন মহিলা ও দুইজন পুরুষ, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT