চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডাকে বড় হার দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

মেয়েদের কাবাডির দ্বিতীয় আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Bangladeshi women's kabaddi team in action during a match at a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের কাবাডি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় তুলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকরা হারিয়েছে আফ্রিকার দেশ উগান্ডাকে। প্রথমার্ধে অল্প ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে অতিথিদের পাত্তাই দেয়নি কোচ মালেকা পারভীনের শিষ্যরা, জিতেছে ৪২-২২ পয়েন্ট ব্যবধানে।

সোমবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টসে জিতে ম্যাচের প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ, দ্বিতীয় রেইডে পয়েন্ট এনে দেন অধিনায়ক রূপালি আক্তার। উগান্ডার প্রথম আক্রমণ থেকে বাংলাদেশ বোনাস পয়েন্ট আদায় করে নেয়। প্রথমার্ধের প্রথম ১০ মিনিট পর্যন্ত পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। পরে উগান্ডা ১২ পয়েন্টে সমতায় আসে। প্রথমার্ধে বাংলাদেশের পয়েন্ট ১৪, উগান্ডার পয়েন্ট ছিল ১২।

দ্বিতীয়ার্ধের শুরুতে পয়েন্ট আরও বাড়িয়ে নেয় রূপালির দল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। এসময় লাল-সবুজদের পয়েন্ট দাঁড়ায় ২৮-১৭।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে আরও এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে উগান্ডা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশ ৪২-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে জিতে আসরে শুভ সূচনা করে। দ্বিতীয় দিনে জার্মানির বিপক্ষে লড়বে স্বাগতিক দলটি।

Tags: উগান্ডাকাবাডি বিশ্বকাপবাংলাদেশমালেকারূপালিলিড স্পোর্টসশ্রাবনী
Previous Post

মেসির নামে বদলে যেতে পারে বার্সার মাঠ

Next Post

ভারত সরকারের প্রতি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সরকারের প্রতি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান

চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজের দৃশ্য, বন্দরের কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT