চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 পূর্বাহ্ন 08, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জাতিসংঘের UNCTAD লোগো, বিশ্ব বাণিজ্য ও উন্নয়ন সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবৃদ্ধিতে সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ। এক বছরের ব্যবধানে দেশে এফডিআই প্রবাহ প্রায় ৪৫ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৮ বিলিয়ন (১৭৮ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’ এর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে এফডিআই প্রবাহ ছিল ১ দশমিক ২৩ বিলিয়ন (১২৩ কোটি) মার্কিন ডলার। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৭৮ বিলিয়ন (১৭৮ কোটি) মার্কিন ডলারে। বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ থাকা সত্ত্বেও এ প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার প্রতিফলন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আঙ্কটাড বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য অনিশ্চয়তা এবং উচ্চ অর্থায়ন ব্যয়ের কারণে বিশ্বজুড়ে বিনিয়োগ প্রবাহ এখনও চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের শক্তিশালী এফডিআই প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য। মোট স্থায়ী মূলধন গঠনে এফডিআইয়ের অবদান তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে দেশীয় বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এদিকে, ২০২৫ সালেও উন্নয়নশীল এশিয়া বিশ্বের প্রধান বিনিয়োগ গন্তব্য হিসেবে অবস্থান ধরে রেখেছে। এই অঞ্চলে বছরে মোট ৬৪৪ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই এসেছে, যা বৈশ্বিক বিনিয়োগের বড় একটি অংশ। টানা দুই বছর নিম্নমুখী থাকার পর ২০২৫ সালে বৈশ্বিক এফডিআই ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ডিজিটাল অবকাঠামো, উৎপাদনশিল্প, জ্বালানি রূপান্তর প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে এ পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উৎপাদনশিল্প, সেবা, অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি বৃহৎ অভ্যন্তরীণ বাজার, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং চলমান অর্থনৈতিক সংস্কার ভবিষ্যতে আরও বেশি বিদেশি বিনিয়োগ টানতে সহায়ক হবে।

Tags: এফডিআইদক্ষিণ এশিয়া
Previous Post

চট্টগ্রাম বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

Next Post

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

Next Post
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন'

রাজধানীতে আর্জেন্টিনার জয় উদযাপন করছে সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার জয়ে রাজধানীজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT