চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে থাইল্যান্ডকে পেল বাংলাদেশ, তুমুল লড়াইয়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 01, জুন 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের কুস্তি প্রতিযোগিতা, খেলোয়াড়রা মারামারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপার আশা নিয়ে রোববার সেমিফাইনালে নামবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা ‘এ’ গ্রুপে নিজেদের সব ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমিতে উঠেছে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ডকে। থাই বাধা টপকালেই টানা চতুর্থ আসরে ফাইনালে পৌঁছে যাবে মিজান-আল আমিনদের দল।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও থাইল্যান্ড। খেলা শুরু বিকাল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

আরুদুজ্জামান মুন্সিরা গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপাল ব্যতীত অন্য প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি। নেপাল শক্তিমত্তার জানান দিলেও বাংলাদেশের অভিজ্ঞতা ও শক্তির কাছে খুব একটা সুবিধা করতে পারেনি। পাঁচ ম্যাচের তিনটিতে সেরার পুরস্কার জিতে এপর্যন্ত আসরের সেরা খেলোয়াড় স্বাগতিক রেইডার মিজানুর রহমান।

চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো অংশ নেয়া সাউথ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করে বাংলাদেশ। কোরিয়াকে খুব একটা পাত্তা দেয়নি স্বাগতিকরা, ম্যাচেসেরা খেলোয়াড় হয়েছিলেন মিজানুর রহমান।

দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্ট ব্যবধানে জিতেছিল। ম্যাচে প্রাধান্য বিস্তার করেছিলেন আল-আমিন। জিতে নিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।

গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকেও পাত্তা দেয়নি বাংলাদেশ। দ্বীপ দেশটি লাল-সবুজদের বিপক্ষে হেরেছিল ৫৯-১৯ পয়েন্ট ব্যবধানে। সেরার পুরস্কার জিতে নেন লেফট রেইডার মিজানুর রহমান।

আসরের চতুর্থ ম্যাচ ছিল ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে। শীতপ্রধান দেশটি খুব একটা সুবিধা করতে পারেনি, ৭৯-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাবাডি র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা বাংলাদেশ। অধিনায়ক মুন্সি ম্যাচসেরা হন।

গ্রুপপর্বের শেষ ম্যাচে চোখে চোখ রেখে প্রথমার্ধে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে নেপাল। পরে ৪৬-৩১ পয়েন্ট তুলে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিক দলটি। এদিনও ম্যাচসেরার পুরস্কার জেতেন মিজান।

এবারের বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াচ্ছে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিতে মুখোমুখির অপেক্ষায়, সোমবার ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

Tags: আরুদুজ্জামানআল-আমিনকাবাডিকাবাডি ফেডারেশনথাইল্যান্ডনেপালবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশমিজানলিড স্পোর্টসসাউথ কোরিয়া
Previous Post

হার্ট অ্যাটাকের পর প্রাণে বাঁচলেন বাংলাদেশি এক হজযাত্রী

Next Post

এমপি আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও হবে সেখানে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও হবে সেখানে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ছবি সহ আলোচনা সভার দৃশ্য, ফুলের সাজে সজ্জিত মঞ্চ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীর দেশে আছেন কি না, নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT