পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হারিয়ে বাংলাদেশ দল যে কীর্তি করেছে তা দেশবাসীকে গর্বিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। সেসময় ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন প্রফেসর ইউনূস।








