দিল্লিতে তৃতীয় দিনের মাথায় অবশেষে অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের ম্যাচের আগে, শনিবার সন্ধ্যায় অরুন জেটলি স্টেডিয়ামে সাকিব-মুশফিকরা নিজেদের ঝালিয়ে নেন। মাত্রাতিরিক্ত বায়ু-দূষণের কারণে ইনডোরে হয়েছে স্কিল ট্রেনিং। স্বাস্থঝুঁকিতে অনেকের মুখেই ছিল মাস্ক।







