চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির খুব কাছে তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তাসকিন দুর্দান্ত বল করে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ। আর ৪ উইকেট শিকার করলেই ছোট সংস্করণে শততম উইকেট পূর্ণ করবেন টাইগার পেসার।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে এ সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দুইয়ে থাকা মোস্তাফিজ ১১৪ ম্যাচে নিয়েছেন ১৩৯ উইকেট।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রান খরচায় ১ উইকেট নেন তিনি। এরপর থেকেই লাল-সবুজদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬.৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

এশিয়া কাপে গুরত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন দাসের দল। আসরে টিকে থাকতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের।

Tags: এশিয়া কাপতাসকিনবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

তৃতীয় দিনে গড়িয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা

Next Post

যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশনের নতুন কর্মসূচি ‘প্রতিশ্রুতি’

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা নতুন প্রকল্পের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশনের নতুন কর্মসূচি ‘প্রতিশ্রুতি’

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT