চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদ বললেন, এই বোলারের জন্য জিতেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তানজিদ সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। পরের রাউন্ডে খেলতে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগান ম্যাচের দিকে। তার আগে লাল-সবুজদের বিদায় ঠেকিয়ে সেই সমীকরণের সামনে দাঁড় করানোর নায়ক নাসুম আহমেদ। ৪ ওভারে একটি মেডেনসহ ১১ রানে ২ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। শেষে নাসুমকেই জয়ের কৃতিত্ব দিলেন তানজিদ হাসান তামিম।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ গড়ে টিম টাইগার্স। জবাবে নেমে ২০ ওভারে ১৪৬ রানে সব উইকেট হারিয়ে থামে আফগানিস্তান।

পরে তানজিদ বলেছেন, ‘নাসুম ভাই আগেও নেদারল্যান্ডস সিরিজে এসেই ম্যাচসেরা হয়েছেন। এটা অনেক দারুণ ও ইতিবাচক জিনিস বলব যে, উনি যখনই একাদশে আসেন তখনই চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে বল করার।’

‘আজকে প্রথম ওভার যেভাবে করেছেন, প্রথম এক-দুই ওভারে কিন্তু খেলাটা আমাদের দিকে নিয়ে আসছে। তার স্পেলটার জন্যই আজকে হয়তবা এরকম ব্যবধানে আমরা জিতছি। আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম যদি শেষে দুই-একটা বাউন্ডারি না আসতো, সেটা আমাদের জন্য অনেক ভালো হতো।’

গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন চার। রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় রানরেটের হিসেব কষতে হবে। যেখানে বেশ পিছিয়ে টিম টাইগার্স।

Tags: আফগানিস্তানআবুধাবিএশিয়া কাপতামিমনাসুমবাংলাদেশলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

জেরার মুখে বিস্ফোরক তথ্য দিলেন শিল্পার স্বামী রাজ

Next Post

বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা

Next Post
হাসপাতালে বিএনপি নেতার পরিবারের সদস্যরা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা

শাহরুখ পুত্র আরিয়ান হাসছেন না ক্যামেরার সামনে, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ক্যামেরার সামনে হাসেন না শাহরুখ পুত্র আরিয়ান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT