চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ উইকেট হারিয়ে নড়বড়ে অবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 10, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান আউট, বলের সঙ্গে লড়াই করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন ৪১ রান। পরে আর ৬ রান যোগ হতেই সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। নিজেদের ৪০০তম ওয়ানডেতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তাই শুরু নড়বড়ে অবস্থানে তামিম ইকবালের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ১৪ ওভার পর্যন্ত সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। বিজয় ৪০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে এক রানে ক্রিজে আছেন।

রিচার্ড এনগারাভার করা নবম ওভারের তৃতীয় বলে অফসাইডে বল ঠেলে রান নিতে গিয়েছিলেন বিজয়। অপর প্রান্তের তামিমও অনেকটা পথ দৌড়ে ফেলেন। বল তখন মাধেভেরের হাতে। মাঝপথে থেমে বিজয় আর দৌড়াননি। তামিম ফেরার চেষ্টায় ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন। রান আউট হন তামিম। ৩০ বলে ৩ চারে করে যান ১৯ রান।

পরের ওভারে ব্র্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বল কাট করেন শান্ত। পয়েন্টে থাকা মাধভেরের হাতে বল জমা পড়ে। শূন্য রানে শান্ত ক্রিজ ছাড়েন। দুই বল পর উইকেট বিলিয়ে আসেন রানের খাতা খুলতে না পারা মুশফিক। ইভান্সের শর্ট বলে করেছিলেন আপার কাট, দৌড়ে দারুণ ক্যাচ নেন এনগারাভা।

টাইগার একাদশে এদিন এসেছে দুটি পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। সুযোগ পেয়েছেন সিরিজের মাঝ পথে উড়ে যাওয়া ইবাদত হোসেন, ওয়ানডেতে অভিষেক হল তার। লাল-সবুজদের ১৩৯তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে অভিষিক্ত হলেন এ পেসার। অন্যদিকে, অধিনায়ক রেগিস চাকাভার পরিবর্তে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের লড়াইয়ে প্রথম দুটিতে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। বুধবার নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে তারা। যেখানে ১৪৩ জয়ের বিপরীতে হার ২৪৯টিতে, বাকিগুলোয় ফল আসেনি। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য!

Tags: ইবাদততামিমবিজয়মুশফিকমোস্তাফিজরাজারিয়াদলিড স্পোর্টসশান্ত
Previous Post

গত মৌসুমের চেয়ে দ্বিগুণ ভালো করবে রিয়াল

Next Post

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

বাইডেন ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডেনের প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে প্রবেশে বাইডেনের আনুষ্ঠানিক অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT