চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবী বাংলাদেশকে ফুটবল পাগল দেশ হিসেবে চিনছে: তাবিথ আউয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 পূর্বাহ্ন 07, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
জনপ্রিয় বক্তা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, দর্শকরা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মেয়েরা। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফুটবলাদের দেয়া হয় সংবর্ধনা। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেছেন পৃথিবী বাংলাদেশকে এখন ফুটবল পাগল দেশ হিসেবে চিনছে। আমাদের এখন একটাই শ্লোগান মিশন অস্ট্রেলিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন, ‘আজ শুরু করতে যাচ্ছি সবাইকে শুভ সকাল বলে, বিশেষ করে নারী দল এবং নারী দলের কর্মকর্তাদের, ঘরে ফেরায় স্বাগতম। শুধু বাংলাদেশের পক্ষ থেকে নয়, পুরো পৃথিবীর সকল বাংলাদেশিদের পক্ষ থেকে। পুরো পৃথিবীর নারী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন, আমাদের সমাজের মন-মানসিকতা বদলানোর একটা যাত্রায় আমাদের এগিয়ে দিচ্ছেন।’

‘আমরা ১৮ কোটি মানুষ এটা বড় একটা টিমওয়ার্ক। যেভাবে আমরা নারী দলের পাশে আমরা ছিলাম সেভাবে আগামীতে থাকব। আমরা ১৮ কোটি মানুষের দল আপনাদের উপর বিশ্বাস রাখছি, আস্থা রাখছি, আপনাদের কথা দিচ্ছি আপনারা এগিয়ে যান, পেছনে ফিরে তাকাতে হবে না। আপনাদের সমস্ত দোয়া, অভিজ্ঞতা কাজে লাগাব আপনাদের সমর্থন করার জন্য।’

আগের কোচিং প্যানেলের সবাইকে স্মরণ করে তাবিথ আউয়াল বলেন, ‘সফল হওয়ার এই একটা সমস্যা আপনারা পাবেন, আপনাদের কাছে ছবি চাইব, অটোগ্রাফ চাইব, আপনাদের কাছে সময় চাইব দয়া করে ধৈর্য ধরে আমাদের সময় দিবেন। আজকের কোচিং প্যানেলসহ আগে যারা ছিলেন সবাইকে আমি স্মরণ করতে চাইছি আপনাদের মাধ্যমে।’

‘আমাদের নারী দলের জন্য পুরো পৃথিবী বাংলাদেশকে আরেক নামে চিনছে। আমরা এখন আর বন্যাগ্রস্ত দেশ নয়, আমরা ফুটবল পাগল দেশ। নারীর সমতা ও নারীর ক্ষমতায়নের দেশ, এখান থেকে আমরা কখনও পিছিয়ে যাব না। এখন থেকে আমাদের একটাই কমিটমেন্ট, একটাই শ্লোগান, একটাই ট্যাগলাইন মিশন অস্ট্রেলিয়া।’

Tags: অস্ট্রেলিয়াতাবিথবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মধ্যরাতে হাতিরঝিলে দেয়া হল ফুটবলারদের জমকালো সংবর্ধনা

Next Post

সংবর্ধনায় কিরণকে ধন্যবাদ জানিয়ে যা বললেন অধিনায়ক আফঈদা

Next Post
অধিনায়ক আফঈদা কিরণকে সংবর্ধনা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবর্ধনায় কিরণকে ধন্যবাদ জানিয়ে যা বললেন অধিনায়ক আফঈদা

ঝড়ের আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT