চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপের ২০২৬ আসরে সুপার এইটে ওঠা দলগুলো ২০২৮ সালের এই ফরম্যাটের বিশ্বকাপে সরাসরি খেলবে। পরে আসরের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে দলগুলো। তালিকায় আছে ভারতে খেলতে না যাওয়া বাংলাদেশের নামও। সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২৮ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে টি-টুয়েন্টির পরবর্তী আসরটি। আয়োজক হওয়ায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দুদেশ। পরের টি-টুয়েন্টি আসরও ২০ দল নিয়ে হবে, জানিয়েছে আইসিসি।

বুধবার নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে সুপার এইটের দলগুলো নিশ্চিত হয়েছে। সাবেক চ্যাম্পিয়ন ভারতের পাশাপাশি গ্রুপ ‘এ’ থেকে পরের রাউন্ডে গেছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে গ্রুপ ‘বি’ থেকে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড গ্রুপ ‘সি’ থেকে এবং সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড গ্রুপ ‘ডি’ থেকে উঠে গেছে।

৯ মার্চ আসরের নির্ধারিত ফাইনাল হবে। পরেরদিন ছেলেদের টি-টুয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পরবর্তী তিনটি দল ১২ দলের বাছাইপর্বে না যাওয়ার তালিকা পূর্ণ করবে। বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এই স্থানগুলো পূরণ করবে। কারণ নির্ধারিত তারিখের আগে তাদের র‍্যাঙ্কিং পরিবর্তন হতে পারে এমন কোন আন্তর্জাতিক সূচি নেই।

২০ দলের বিশ্বকাপের বাকি আটটি স্থান আঞ্চলিক যোগ্যতার মাধ্যমে নির্ধারিত হবে। প্রতিটি অঞ্চলের তুলনামূলক প্রতিযোগিতার উপর ভিত্তি করে কোন দল আসবে তা নির্ধারণ করা হবে।

Tags: অস্ট্রেলিয়াআফগানিস্তানআয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

Next Post

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT