চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার এইটে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

দেখে নিন ম্যাচের ভেন্যু-সময়-সূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, সুপার এইটে উঠলে প্রতিপক্ষের মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। সবশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা আটে খেলা নাগালে এনে ফেলেছে টিম টাইগার্স। গ্রুপপর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে ‘ডি’ গ্রুপে রানার্সআপ তথা ডি-২ হয়ে আটে যাবে বাংলাদেশ। শান্তর দল সেখানে যেতে পারলে, সুপার এইটে তাহলে কারা প্রতিপক্ষ হবে টাইগারদের? ঠিক হয়ে গেছে সেটিও।

আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রতি গ্রুপের ১ ও ২ নম্বর দলের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ হবে ভারত, ‘এ-২’তে ঠিক করা আছে পাকিস্তানের নাম। গ্রুপ ‘বি’ থেকে ‘বি-১’ নির্ধারণ করা হয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এবং ‘বি-২’ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য।

এভাবে গ্রুপ ‘সি’ থেকে ‘সি-১’ নিউজিল্যান্ড ও ‘সি-২’ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘ডি’ তথা বাংলাদেশের গ্রুপে ‘ডি-১’ সাউথ আফ্রিকা ও ‘ডি-২’ স্থান নির্ধারণ করা আছে শ্রীলঙ্কার জন্য। যদি কোনো ক্ষেত্রে গ্রুপপর্বে নির্ধারিত দলগুলো সুপার এইটে যেতে না পারে, তখন ওই গ্রুপ থেকে অন্য যে দলটি সুপার পর্বে উঠবে, সেই দল স্থান নির্ধারণ হয়ে থাকা কোয়ালিফাই করতে না পারা দলের জন্য নির্ধারিত স্থানে বসবে।

‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে সাউথ আফ্রিকা। ৩ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। এবং, আগে থেকেই তাদের জন্য নির্ধারিত স্থান আছে ‘ডি-১’। অন্যদিকে ৩ ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪, অবস্থান দুইয়ে। তিনে আছে নেদারল্যান্ডস, ৩ ম্যাচে দুই হার ও এক জয়ে, পয়েন্ট ২। ২ ম্যাচে এক হার ও এক ড্র’তে নেপালের পয়েন্ট ১, টেবিলের ৪-এ আছে। সবার শেষে শ্রীলঙ্কা, ২ ম্যাচে দুই হার ও এক ড্র’তে পয়েন্ট ১। এবং এই লঙ্কানদের জন্য আগে থেকেই স্থান নির্ধারিত আছে ‘ডি-২’।

এখন যদি, ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যেতে পারে বাংলাদেশ, এবং শ্রীলঙ্কা যেহেতু ইতিমধ্যেই ছিটকে গেছে, আর ডাচদের কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও তারা যদি যেতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এই গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছাবে ‘ডি-২’ হয়ে। তখন শ্রীলঙ্কার জন্য নির্ধারিত স্থানের দখল নেবে টিম টাইগার্স। যে অনুযায়ী বাংলাদেশ সুপার এইটে উঠলে ‘গ্রুপ-১’তে লড়বে।

সুপার এইটের ‘গ্রুপ-১’তে পড়ছে টি-টুয়েন্টি ক্রিকেটের পরাশক্তিগুলো। গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ ভারত, গ্রুপ ‘বি’ থেকে ‘বি-২’ অস্ট্রেলিয়া, গ্রুপ ‘সি’ থেকে ‘সি-২’ নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে না পারার জায়গায় আফগানিস্তান হবে সুপার এইটের ‘গ্রুপ-১’ সঙ্গী। যেখানে চার দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে।

তাতে সুপার এইটে গেলে বাংলাদেশের ম্যাচের প্রতিপক্ষ-সূচি হবে এমন-

২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)

Tags: অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪ভারত২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪সাউথ আফ্রিকা২৪
Previous Post

বর্ষার প্রথম দিনে চ্যানেল আইয়ে ‘শ্রাবণ মেঘের দিন’

Next Post

বর্ষা বরণে দিনভর যা থাকছে চ্যানেল আইয়ে

Next Post
বাংলা সিনেমার দুই চরিত্রের রোমান্টিক দৃশ্য, প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষা বরণে দিনভর যা থাকছে চ্যানেল আইয়ে

ইউরো ফুটবল ট্রফি জেতা দলের উল্লাস, খেলোয়াড়রা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠছে ২৪ দলের ইউরোর, যা কিছু জানার আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT