চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 17, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদ রানা সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে সিলেটে দ্বিতীয় টেস্টে ব্যাটিং মিরপুরের মতো ভালো হয়নি বাংলাদেশের। তবে বোলিং আক্ষেপটা বেশ পুষিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে প্রায় পঞ্চাশ রানের লিড পাওয়ার পর দিনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাহিদ রানা। ফর্মে থাকা তরুণ পেসার বললেন, প্রত্যেক ব্যাটারকে আউট করতে ভালো লাগে।

‘প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে। কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমার দলের জন্যও। শুধু আমার কাজের মধ্যে থাকার চেষ্টা করি। চেষ্টা করি যে কীভাবে আমার পরিকল্পনা বাস্তবায়ন করে আমার দলকে সাহায্য করা যায়।’

‘প্রথমত আশেপাশে কী কথা হচ্ছে সেই জিনিসগুলো আর দেখছি না। কারণ নিজের প্রতি সেরকম আশা নেই, আশা কখনও ভালো কিছু নিয়ে আসে না। আমি যাতে দক্ষ সেই জিনিসটা মাঠে গিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করি। চেষ্টা দল আমার কাছ থেকে কী চাচ্ছে এবং আমার ক্যাপ্টেন কী প্ল্যান দিচ্ছে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারছি কিনা।’

তাসকিন-শরিফুলের বোলিং জুটি নিয়ে তরুণ তারকা বললেন, ‘অবশ্যই তারা শুরুতে অনেক নিয়ন্ত্রিত বোলিং করেছে এবং জুটিতে ভালো বোলিং হয়েছে। দুদিক থেকে যখন জুটির বোলিং হয়, ব্যাটসম্যান চাপে ভুল শট খেলতে যায়। কিংবা তাদের যখন বোর্ডে রান না থাকে তখন অনেককিছু চিন্তা করে। ওই ফায়দা আমাদের বোলাররা শরিফুল ভাই এবং তাসকিন ভাই নেয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছে।’

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৬ রানের।

Tags: তাসকিননাহিদ রানাপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশরিফুলসিলেট
Previous Post

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

Next Post

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

Next Post
হাসানুল হক ইনু এর ছবি, রাজনৈতিক ব্যক্তিত্বের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT