চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ নাকি মুশফিক, লঙ্কানদের বিপক্ষে অভিষেক হচ্ছে কার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 21, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার থেকে গড়াতে চলেছে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে অভিষেক হতে পারে নাহিদ রানা ও মুশফিক হাসানের। দুই পেসারের একজনকে দেখা যেতে পারে সিরিজের প্রথম টেস্টে। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন এমনটাই।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার মাঠে নামছে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় গড়াবে লড়াই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। নাহিদ ও মুশফিক হাসানকে নিয়ে করা প্রশ্নে লঙ্কান এই কোচ বলেছেন, ‘আমরা একাদশে দুজন বা তিনজকে (পেসার) রাখতে পারি। তারা বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ার দুজন ভালোভাবে শুরু করেছে। অনেক ওভার বল করেছে তারা। আমি দুজনের যেকোনো একজনকে এই ম্যাচে দেখার অপেক্ষায় আছি। হয়তো দুজনকেও।’

টিম কম্বিনেশনের কথা বলতে গিয়ে সিলেটের আবহাওয়ার চেয়েও শ্রীলঙ্কার শক্তিকে গুরুত্ব দিচ্ছেন টাইগার কোচ। বলেছেন, ‘আদর্শ কম্বিনেশন নির্ভর করছে আমাদের শক্তি এবং প্রতিপক্ষের সীমাবদ্ধতার ওপর। আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া তো আমরা কন্ট্রোল করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা ফ্যাক্ট হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’

Tags: টেস্টনাহিদবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমুশফিকলিড স্পোর্টস
Previous Post

আবারও রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম

Next Post

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

Next Post
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভাবুক মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

ভুটানের রাজা কুড়িগ্রামে আসার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের রাজা আসবেন কুড়িগ্রামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT