চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-শান্তদের বিপক্ষে লড়তে যাদের নিয়ে আসছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল মাঠে একত্রিত, উদযাপন করছে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ১ মার্চ বাংলাদেশে আসবে লঙ্কানরা। তার আগে টি-টুয়েন্টির দল ঘোষণা করেছে দলটি। নিষেধাজ্ঞায় থাকা সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টিতে থাকছেন না নিয়মিত অধিনায়ক ভানিডু হাসারাঙ্গা। তার পরিবর্তে ম্যাচ দুটিতে নেতৃত্ব দেবেন চারিথ আশালাঙ্কা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সমালোচনা করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছন হাসারাঙ্গা। যে কারণে সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টিতে তাকে পাচ্ছে না লঙ্কানরা। সে কারণে সহ-অধিনায়ক আশালাঙ্কার উপর এসেছে নেতৃত্বের ভার। বাংলাদেশ সিরিজ দিয়েই নেতৃত্বে অভিষেক হবে তার।

দুই বছর পর দলে ফিরেছেন জেফরি ভ্যানডার্সে। ৩৪ বর্ষী লেগ স্পিনার সবশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ২০২২ সালে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। ভ্যানডার্সের মত একবছর পর দলে ফিরেছেন অভিস্কা ফের্নান্দো। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন তিনি। বাদ পড়েছেন পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে ইনিংসের মাঝপথেই উঠে গিয়েছিলেন। চোট সেরে ওঠেননি হয়তো এখনও।

বাংলাদেশ সফরে তিনটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সিলেটে টি-টুয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে গড়াবে ওয়ানডে, এরপর সিলেটে ও চট্টগ্রামে একটি করে টেস্ট খেলবে দু’দল। টি-টুয়েন্টি ম্যাচগুলো হবে ৪, ৬ ও ৯ মার্চ। ওয়ানডে ম্যাচ গড়াবে ৩, ১৫ ও ১৮ মার্চ। ২২ মার্চ সিলেটে খেলবে প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল: ভানিডু হাসারাঙ্গা (শেষ ম্যাচে অধিনায়ক) , চারিথ আশালাঙ্কা (প্রথম দুই ম্যাচে অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহেশ থিকসানা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিলশান মাধুশাঙ্কা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফের্নান্দো, কামিন্দু ফের্নান্দো, অভিস্কা ফের্নান্দো, জেফরি ভ্যানডার্সে।

Tags: আশালাঙ্কাটিম টাইগার্সবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

সাকিবসহ ডিপিএলের দলবদলে ৭৫ ক্রিকেটার

Next Post

তারুণ্য আধিক্যে ভারতের নতুন কেন্দ্রীয় চুক্তি

Next Post
ভারতের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্য আধিক্যে ভারতের নতুন কেন্দ্রীয় চুক্তি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া হাত মিলিয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের স্তব্ধ করে ফাইনালে তামিমের বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT