চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরি, জয়ের পথে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 13, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শান্ত সেঞ্চুরি করে রান সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল ইনিংসে দলকে নিয়ে যাচ্ছেন জয়ের দিকে। সেঞ্চুরিও পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক। তাকে সঙ্গ দেয়া মুশফিকুর রহিমও পূর্ণ করেছেন ফিফটি। দুজনের শতাধিক রানের জুটিতে জয়ের কাছাকাছি বাংলাদেশ।

১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। দুর্দান্ত ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ১১টি চারের মার। ওয়ানডেতে শান্তর তৃতীয় সেঞ্চুরি এটি।

শান্তকে দারুণ সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। ১৩৫ বলে ১২৬ রানের জুটিতে অবিচ্ছিন্ন রয়েছেন দুজনে। ৫৯ বলে ফিফটি পেয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। ছিল ৬টি চারের মার। ওয়ানডেতে মুশফিকের ৪৯তম ফিফটি এটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী।

রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার শেষে ৪ উইকেটে ২১৮ রান। নাজমুল হোসেন শান্ত ১০৮ বলে ১০০ রানে এবং মুশফিকুর রহিম ৬৫ বলে ৫৭ রানে ক্রিজে আছেন। জয় থেকে আর ৩৮ রান দূরে টিম টাইগার্স।

শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা বড় না হলেও শুরুতেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার এবং তাওহীদ হৃদয়।

ইনিংসের প্রথম বলেই মাধুশঙ্কার শিকার হন লিটন দাস। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও। ২.৪ ওভারে ৯ বলে ৩ রান করেন মাধুশঙ্কার দ্বিতীয় শিকার হন।

দাঁড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৫.১ ওভারে ফিরে যান এই টপঅর্ডার ব্যাটারও। প্রামোধ মাধুশানের বল বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফিরে যান ৮ বলে ৩ রান করে।

২৩ রানে তিন ব্যাটার ফেরার পর হাল ধরেন মাহমুদউল্লাহ ও শান্ত। ৬২ বলে ৬৯ রানের জুটি গড়েন দুজনে। ১৫.৩ ওভারে মাহমুদউল্লাহ ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও এক ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করেন মাহমুদউল্লাহ।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমাধুশঙ্কামাহমুদউল্লাহমুশফিকলিটনশান্ত
Previous Post

শান্তর ফিফটি, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Next Post

সংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই

Next Post
প্রয়াত সংগীতশিল্পী সাদী মহম্মদ এর ছবি, স্মৃতিচারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী সাদী মহম্মদ আর নেই

শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT