চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থেকে ফাইনালে এসে হেরে বসল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে দুবার করে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শিরোপার মঞ্চে শ্রীলঙ্কার কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না তারা। লঙ্কানদের কাছে ৩৬ রানে হেরেছে সুমাইয়া আক্তারের দল। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পারে জুনিয়র টিম টাইগ্রেস।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ওভারে আসে মাত্র ১ রান। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট হারায় সুমাইয়া আক্তারের দল। ওপেনার ইভা সাজঘরে ফেরেন ১ রান করে।

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৩ রান তোলে টিম টাইগ্রেস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে আরবিন তানির থেকে। উন্নতি আক্তারের ১৪ রানে ভর করে ১১২তে থামে বাংলাদেশ। ম্যাচ হারে ৩৬ রানে।

শ্রীলঙ্কার দেওমি ৪ ওভার বল করে নেন ৩ উইকেট। রিশমি সানজানা এবং মাদুশানি হেরাথ নেন ২টি করে উইকেট।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে দলটি। ওপেনার নেথমি পূর্ণা সেনারথনা অপরাজিত থাকেন, ৫৭ বলে ৬৬ রানে।

অন্য ওপেনার দেউমি বিহঙ্গা উইজেরথনে ৪২ বলে করেন ৪৯ রান। বিশমি গুনারত্নের ব্যাট থেকে আসে ১৪ রান। বাংলাদেশের রাবেয়া আক্তার, নিশিতা আক্তার এবং জান্নাতুল মাওয়া নেন একটি করে উইকেট।

Tags: পাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশেখ কামালশ্রীলঙ্কাসুমাইয়া
Previous Post

পুনমের মৃত্যুর সত্যতা নিয়ে যা জানালেন তার ম্যানেজার

Next Post

আনা ফ্রাঙ্ক: মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবিরাম বেঁচে থাকার অনুপ্রেরণা

Next Post
আনা ফ্রাঙ্কের জীবনী ও অনুপ্রেরণামূলক গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনা ফ্রাঙ্ক: মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবিরাম বেঁচে থাকার অনুপ্রেরণা

তৃতীয় লিঙ্গের নারী মনোনয়নপ্রার্থী আবিদা সুলতানা মিতু. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় লিঙ্গের কোটায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান আবিদা সুলতানা মিতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT